সর্বশেষ

বিসিবি নির্বাচনকে জালিয়াতি বললেন ইশরাক

  • 5:40 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ অক্টোবর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অনুষ্ঠিত নির্বাচনকে ‘ভুয়া বোর্ড’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের আইন মেনেই এই বোর্ডকে বাতিল করা হবে।

ইশরাকের অভিযোগ, বিসিবির নির্বাচনকে সাধারণ মানুষ ও ক্রীড়া সংগঠকরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি আরও লিখেছেন, বর্তমানে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে নীরব থাকলেও এটি দীর্ঘস্থায়ী নয়। শিগগিরই যারা এই প্রক্রিয়ায় যুক্ত, তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ঢাকার সোনারগাঁও হোটেলে প্রকাশিত হয় বিসিবি নির্বাচনের ফলাফল। এবারের নির্বাচনে মোট ভোটার থাকার কথা ছিল ১৯২ জন, তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না আসায় চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়ায় ১৯১। আদালতের নির্দেশে ভোটাধিকার ফিরে পাওয়া ১৫ ক্লাবের প্রতিনিধিরাও অংশ নেন নির্বাচনে।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সীমিত পরিসরে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনকেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। কেবল ভোটার ও অনুমোদিত ব্যক্তিরাই প্রবেশ করতে পেরেছেন, ফলে অনিয়মের কোনো অভিযোগ ওঠেনি।

গঠনতন্ত্র অনুযায়ী এবার নির্বাচিত হয়েছেন মোট ২৩ জন পরিচালক— জেলা ও বিভাগীয় কোটায় ১০ জন, ঢাকার ক্লাব কোটায় ১২ জন এবং সাবেক ক্রিকেটার ও সরকারি সংস্থার কোটায় ১ জন। সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

নির্বাচনের আগে থেকেই এটি নিয়ে বিতর্ক চলছিল। প্রভাব খাটানোর অভিযোগ তুলে একাধিক প্রার্থী সরে দাঁড়িয়েছিলেন, যার মধ্যে আছেন তামিম ইকবালও। সেই প্রেক্ষাপটেই ইশরাক হোসেনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au