শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?
দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…
মেলবোর্ন ৭ অক্টোবর-নানান নাটকীয়তার পর অবশেষে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেষ দিকে এসে একটি পদ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত হয়েছিলেন পরিচালক ইসফাক আহসান, যিনি ছিলেন যুবলীগ নেতা। তাকে ঘিরেই আলোচনার সৃষ্টি।
তবে দ্রুতই টনক নড়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। বিসিবি পরিচালকের পদ থেকে অবশেষে তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি।
জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায় নির্বাচিত হয়েছিলেন এম ইসফাক আহসান। সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছিলেন। তিনি চাঁদপুর-২ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
এমন অবস্থায় খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচিত হওয়ার ৬ ঘণ্টা না পেরোতেই তাকে সরিয়ে দেয়া হয়েছে। তবে সেই কোটায় প্রথমবারের মতো একজন নারী পরিচালকের আভাস দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au