সর্বশেষ

কোয়ালিফাই খেলা আমাদের মানায় না: তানজিম সাকিব

  • 5:02 am - October 11, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ অক্টোবর-২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরে নিজেদের জায়গা নিশ্চিত করতে সেই সবছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশ দলকে। চলতি বছর আর আফগানিস্তান সিরিজসহ দুটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

আফগানিস্তানের বাংলাদেশ আরেকটি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থেকে আফগানিস্তান সিরিজ শুরু করেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে ৫ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। প্রথম ওয়ানডেতে হেরে সেই আশা পূরণ হচ্ছে না টাইগারদের।

বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব মনে করেন বাংলাদেশের মতো দলের কোয়ালিফায়ারে খেলা মানায় না। তার মতে বাংলাদেশের আরও উপরের দিকে থাকা উচিত ছিল।

আপাতত বাকি ম্যাচগুলো জিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়াই লক্ষ্য বাংলাদেশ দলের।

সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘আমাদের মনে হয়, আমরা আরও উপরের দিকে থাকাটাই আমাদের জন্য মানানসই। তাই আসলে যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন কিভাবে পরের ম্যাচগুলো জেতা যায়, সেটাতেই আমাদের লক্ষ্য।’

বিশ্বকাপে সরাসরি খেলার চিন্তা রেখেই পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে বাংলাদেশ। সেই লক্ষ্যে কথা জানিয়ে তিনি বলেন, ‘২০২৭ বিশ্বকাপে কিভাবে আমরা সরাসরি খেলতে পারি…

কোয়ালিফায়ার খেলা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মানায় না। তাই আমরা কিভাবে সরাসরি খেলতে পারি, সেটাই আমাদের মাথায় থাকা উচিত।’

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au