শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
মেলবোর্ন ১১ অক্টেবর–ম্যাচের আগেই ধারনা করা হয়েছিলো আজ আর্জেন্টিনার জার্সিতে নামবেন না লিওনেল মেসি। হলোও তাই,গ্যালারিতে পরিবারের সাথেই দেখা গেল তাকে। তবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি আসে জিওভানি লো সেলসোর পা থেকে।
এক মাস আগেই বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। সেদিন লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। এবারও শুরু থেকে দাপট দেখালেও সুযোগ নষ্ট ও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় বড় জয় থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা। আগেই অনিয়মিতদের সুযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন স্কালোনি। সেই পরিকল্পনা অনুযায়ীই একাদশ সাজান তিনি।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ পান লাউতারো মার্তিনেস, কিন্তু তার শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক জোসে কনত্রেরাস। সাত মিনিট পর আরেকটি প্রচেষ্টাও লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেন নিকো পাস, কিন্তু সেটাও রুখে দেন কনত্রেরাস।
খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। কিন্তু গোলমুখে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন আলেহান্দ্রো মার্কেস। এক মিনিট পরই পাল্টা আক্রমণে আসে ম্যাচের একমাত্র গোল। লাউতারো মার্তিনেসের পাস থেকে ডি-বক্সে নিচু শটে বল জালে পাঠান জিওভানি লো সেলসো। এতে এগিয়ে থেকে বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। নিকো পাস, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হন কনত্রেরাসকে পরাস্ত করতে। ৭৪তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ভেনেজুয়েলা, কিন্তু কিনতেরোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ মুহূর্তে আর্জেন্টিনারও আরও কয়েকটি সুযোগ নষ্ট হয়, ফলে ব্যবধান আর বাড়েনি। এতে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। পরের প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au