সর্বশেষ

শুরু হয়েছে ৩৫ তম জুনিয়র ওয়ার্ল্ড টেনিস প্রতিযোগিতা

  • 4:00 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ অক্টোবর-আন্তর্জাতিক টেনিস অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে জমকালো আয়োজনে শুরু হয়েছে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা। ১২টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে শুরু হওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনের পর আয়োজিত হয় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), অ্যাডহক কমিটির সদস্য বেগম হোসনে আরা রিনা এবং টুর্নামেন্ট ডিরেক্টর সোহেল সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট শুধু প্রতিযোগীদের দক্ষতা বৃদ্ধিই করে না, বরং দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।

আমরা চাই, বাংলাদেশের টেনিস আগামীতেও এগিয়ে যাক। এ লক্ষ্যে মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
‘
তিনি আরও জানান, দেশের প্রতিভাবান টেনিস খেলোয়াড় খুঁজে বের করতে শিগগিরই ফেডারেশনকে সঙ্গে নিয়ে ‘ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম’ চালু করা হবে।

এ বছরের আসরে অংশ নিচ্ছে ১২টি দেশ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সুজুকি মোটরবাইকস, ব্যাংক এশিয়া ও ডানা পেট্রোলিয়াম লিমিটেড।

এদিকে শনিবার সকাল থেকেই শুরু হয় বাছাইপর্বের খেলা। বালক বিভাগে বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন, যেখান থেকে ১০ জন উঠবেন মূল পর্বে, যেখানে খেলবেন মোট ২২ জন। বালিকা বিভাগে মূল ড্র’তে থাকছে ২৭ জন খেলোয়াড়।

প্রথম দিনের খেলায় বাংলাদেশের তাসবিদ রহমান, আল মাহিদ, সাফওয়ান সামি, মোহাম্মদ তানভীর ও বকুল আলী ‘বাই’ পেয়ে সরাসরি বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ওঠেন। ভারতের দিলীপ কুমার অংশ না নেওয়ায় ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন অবিনাশ রাজ। এরপর দ্বিতীয় রাউন্ডে অবিনাশ ৬-১, ৬-২ গেমে হারিয়ে দেন আল মাহিদকে। আরেক ম্যাচে ভারতের গণেশ শিনের বিপক্ষে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে যান সাফওয়ান। তবে বিদায় নিতে হয়েছে তাসবিদ, তানভীর ও বকুলকে।

চলমান এই প্রতিযোগিতায় আইটিএফ হোয়াইট ব্যাজ লেভেল-২ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের মাসফিয়া আফরিন, যা আয়োজনে একটি গর্বের বিষয়।

রোববারও চলবে বাছাইপর্বের খেলা। ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্ব, যেখানে দেশি-বিদেশি প্রতিযোগীদের অংশগ্রহণে জমবে আসল লড়াই।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au