সর্বশেষ

মেসির পর নেইমারকে দলে নিতে মরিয়া ইন্টার মায়ামি

  • 4:07 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ অক্টোবর-লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার—একসময় ইউরোপ কাঁপানো এই ত্রয়ীকে একসাথে আবারও দেখা যেতে পারে উত্তর আমেরিকার মাটিতে। বার্সেলোনার কিংবদন্তি ত্রয়ী এমএসএন-কে পুনরায় একত্রিত করতে এবার মরিয়া যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।

ডেভিড বেকহ্যামের মালিকানাধীন এই এমএলএস ক্লাব ইতিমধ্যেই মেসির সাবেক সতীর্থ সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাকে দলে নিয়েছে। তবে মৌসুম শেষে শেষ আলবা-বুসকেটস ফুটবলকে বিদায় জানানোয়, ক্লাব এখন নতুন করে তারকা আক্রমণভাগ গড়ার পরিকল্পনায় নেমেছে। মেসি ও সুয়ারেজ থাকছেনই, আর সেই আক্রমণভাগের বামপ্রান্তে নেইমারকে আনতে এখন জোরালো প্রচেষ্টা চালাচ্ছে ইন্টার মায়ামি।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হলেই আগামী জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন নেইমার। ইউরোপীয় ক্লাব ফুটবলে দীর্ঘ সময় কাটানোর পর ব্রাজিলে ফিরে এলেও সান্তোসে প্রত্যাবর্তন তার প্রত্যাশামতো হয়নি। ক্লাবটি এখন সিরি এ লিগের অবনমন অঞ্চলের কাছাকাছি, আর নেইমারের ইনজুরি ও মাঠের বাইরের বিতর্কে পুরো মৌসুমটাই কেটেছে ঝামেলায়।

৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার খারাপ সময় অবশ্য সৌদি আরবের আল-হিলালে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়। ইনজুরি ও অনিয়মিত পারফরম্যান্সের কারণে তিনি এখন জাতীয় দল থেকেও বাইরে। ফলে ক্যারিয়ারে নতুন করে আলো ছড়ানোর সুযোগ হিসেবে এমএলএসে মেসি-সুয়ারেজদের পাশে খেলা হতে পারে তার জন্য বড় টার্নিং পয়েন্ট।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এমএসএন ত্রয়ী মিলে যা করেছেন, তা ইতিহাসে অমর হয়ে আছে। ওই তিন মৌসুমে তারা বার্সেলোনাকে জিতিয়েছিলেন দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি কোপা দেল রে, একটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ। সেই সময় তারা একত্রে করেছিলেন ৩৬৪ গোল ও ১৭৪ অ্যাসিস্ট—যা আজও বিশ্বের যে কোনো আক্রমণভাগের জন্য অনুপ্রেরণা।

এখন যদি সেই ত্রয়ী আবারও যুক্ত হয় মায়ামিতে, তবে বেকহ্যামের ক্লাবের জন্য সেটি শুধু মার্কেটিং সাফল্যই নয়, বরং মাঠেও হতে পারে এমএলএস ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ।

২০২৬ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। তাই আগামী বছর দেশটির লিগে নিয়মিত খেলা নেইমারের জন্য ব্রাজিল দলে ফেরার সুযোগও তৈরি করতে পারে। কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল দলে এখনো ফিরতে পারেননি তিনি, যেখানে রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেল্লি কিংবা এস্তেভাওয়ের মতো তরুণরা নিয়মিত জায়গা দখল করে নিয়েছেন।

তবে নেইমার যদি এমএলএসে মেসি-সুয়ারেজদের পাশে ফিরে আসেন এবং তার পুরনো ছন্দে খেলতে পারেন, তাহলে ব্রাজিলের দরজাও তার জন্য আবার খুলে যেতে পারে।

একসময় ইউরোপ জয় করা এমএসএন—এবার কি যুক্তরাষ্ট্রে ফুটবল উন্মাদনা ফিরিয়ে আনবে? উত্তরটা সময়ই দেবে, তবে ইন্টার মায়ামির পরিকল্পনা নিঃসন্দেহে বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত কাহিনিগুলোর একটি হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au