সর্বশেষ

আফগানিস্তানের কাছে টানা তিন ওয়ানডে সিরিজ হার বাংলাদেশের

  • 5:06 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ অক্টোবর-আফগানিস্তানের বিপক্ষে টানা ২ ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই আবুধাবিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের হার আবারও সিরিজ হারের শঙ্কা জাগায়। এবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের ভরাডুবিতে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারতে হয়েছে। আগে ব্যাট করে আফগানিস্তানও বড় রান পায়নি। তারা ১৯০ রানেই অল আউট হয়ে যায়। ফলে বলাই যায় বোলাররা তাদের কাজটা ঠিকভাবেই করেছিলেন। তবে কে জানত ব্যাট হাতে বাংলাদেশ আবারও ব্যর্থ হবে। হয়েছেও তাই। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি।

এরপর নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হয়েহেন। রান পাননি মেহেদী হাসান মিরাজও। সাইফ হাসান ভালো শুরু পেলেও ২২ রানের বেশি করতে পারেননি। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৫০ রান তুলতেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। সেখান থেকে দলীয় ১০০ রানের মধ্যে আরও ৫ উইকেট হারিয়ে ধসে যায় বাংলাদেশের ইনিংস।নুরুল হাসান সোহান ও তানজিম সাকিবকে টানা দুই বলে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জানিয়েছিলেন রশিদ খান। তবে সেটা না হলেও বাংলাদেশের হার তাতেই যেন নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ এরপর আর বেশিদূর এগোতে পারেননি। একপ্রান্ত আগলে রাখা জাকের আলী ফিরেছেন ১৮ রান করে।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। তানজিম সাকিবের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে দ্রুতই ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। তিনে নেমে সুবিধা করতে পারেননি সেদিকউল্লাহ অটলও।

তানভীর ইসলামের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় লং অনে ক্যাচ দিয়েছেন তানজিমের হাতে। ইব্রাহিমের জুটি গড়ে এগিয়ে নেয়ার চেষ্টা করেন রহমত শাহ। যদিও ব্যথার কারণে মাঠ ছাড়তে হয় তাকে। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি হাশমতউল্লাহও।

মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। ডানহাতি অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরার আগে ৪ রান করেছেন তিনি। টিকতে পারেননি ওমরজাইও। লেগ স্পিনারের রিশাদের অফ স্টাম্পে লেংথ ডেলিভারিতে আউট সাইড এজ হয়ে স্লিপে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। নবি ও ইব্রাহিম মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

কার্যকরী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আফগানদের হাল ধরেন ইব্রাহিম। তবে ভালো শুরু পেয়েও ২২ রানে ফিরতে হয়েছে নবিকে। শেষের দিকে খারোটে ১৩, গাজানফার ২২ রান করেছেন। একপ্রান্ত আগলে সেঞ্চুরির পথে হাঁটলেও সেটা করতে পারেননি ইব্রাহিম। মিরাজের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন ৯৫ রানের ইনিংস খেলে। ব্যথা নিয়ে রহমত ব্যাটিংয়ে এলেও এক বলের বেশি খেলতে পারেননি। ফলে ১৯০ রানে থামতে হয়েছে তাদের। বাংলাদেশের হয়ে মিরাজ তিনটি ও রিশাদ-তানজিম নিয়েছেন দুইটি করে উইকেট।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au