সর্বশেষ

দলের খারাপ সময়েও মিরাজে পাশে বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ

  • 4:27 am - October 13, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ অক্টোবর-নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদী হাসান মিরাজের কাঁধে ওয়ানডের অধিনায়কত্ব সঁপে দেয়া হয়েছিল। তবে, আস্থার প্রতিদান মিরাজ দিতে পারছেন কই! তার অধীনে দলের পারফরম্যান্স তলানিতে ঠেকেছে। টানা দুটি সিরিজ হেরে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া নিয়ে শঙ্কায় বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ৮১ রানে হেরেছে বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আফগানরা। এই নিয়ে টানা তিনবার আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ।

আবুধাবিতে এই ম্যাচে আগে ব্যাট করা আফগানিস্তান ১৯০ রানেই গুটিয়ে যায়। জবাবে, ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১০৯ রানে সবকয়টি উইকেট হারায়।

আফগানদের কাছে সিরিজ হারের পর মিরাজের নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন উঠছে। অধিনায়কত্ব পাওয়ার পর মিরাজের নেতৃত্বে ৯ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে টাইগাররা, হেরেছে বাদবাকি ৮টিতেই। যে কারণে অধিনায়ক হিসেবে তার থাকা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে, দলের এমন বাজে দশার পরও বিসিবির আস্থায় আছেন মিরাজ। তার মাঝে অধিনায়কের গুণাবলী দেখছেন বিসিবির নব-নির্বাচিত সহ-সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

সিলেটে এসিএল টি-টোয়েন্টির ফাইনাল দেখতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফারুক। তিনি বলেন, ‘মিরাজের ক্রিকেটীয় মেধা খুব ভালো। এটা প্রথমে বলতে হবে। সে একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। দল যখন ভালো খেলে না তখন অধিনায়কত্বেরও অনেক ভুল বের হয়। আবার অনেক সময় দল যখন পারফর্ম করতে থাকে তখন কিন্তু অনেক ভুল করলেও পার পেয়ে যায়।’

দল খারাপ করলেও মিরাজের ওপর আস্থা হারাতে চান না ফারুক, বরং আরও সময় দেয়ার পক্ষপাতি তিনি। সাবেক এই অধিনায়ক বলেন, ‘একজন অধিনায়ককে দায়িত্ব দিয়েই আপনি আশা করবেন মিরাকেল করবে, না। আমি মনে করি একজন অধিনায়ককে অন্তত এক থেকে দুই বছর সময় দেয়া দরকার। তাহলে সেও একটা সময়সীমা সেট করতে পারবে আমার কোন টুর্নামেন্ট আছে, আমি কী চাই, ও সহায়তা করবে নির্বাচকদের।

আমার মনে হয় মিরাজ অধিনায়কত্বে খারাপ করবে না বা করছে না। দল যখন আরেকটু ভালো খেলবে অধিনায়কত্ব আরও ভালো লাগবে।’

সাম্প্রতিককালে দলের বোলাররা ভালো করলেও ব্যাটাররা ফায়দা তুলতে পারছেন না। বিশেষ করে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা ভয়ঙ্করভবে ফুটে উঠছে। ফারুকও তা মেনে নিলেও পারফরম্যান্স নিয়ে আশাবাদী।

তিনি বলেন, ‘আমি মনে করি সাবেক অধিনায়ক হিসেবে মিডল অর্ডার ব্যাটিংটা…এটা আসলে সমালোচনা নয়। কিন্তু মিডল অর্ডারটা নিয়ে আসলে টিম ম্যানেজমেন্টও ঠিক বুঝতে পারছে না কার কী পজিশন, কোথায় কাকে চেষ্টা করব বা কার ভেতর কী আছে। একই সঙ্গে আমাদের কিছু খেলোয়াড় ছন্দ হারিয়ে ফেলেছে। আপনি জাকের খুব ভালো..ওয়েস্ট ইন্ডিজ থেকেই রান করছিল কিন্তু এখন বাজে সময় যাচ্ছে।’

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au