সর্বশেষ

বাংলাদেশে ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

  • 6:49 am - October 13, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
টাইফয়েড ভ্যাকসিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ অক্টোবর- বাংলাদেশে শুরু হয়েছে সারাদেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি, যার লক্ষ্য কয়েক কোটি শিশুকে এই প্রাণঘাতী ব্যাধি থেকে সুরক্ষা দেওয়া। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী টাইফয়েডের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার শুরু হওয়া এক মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত এই টিকা পাঁচ বছর পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম এবং এটি সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)–এর আওতায় বিনামূল্যে দেওয়া হচ্ছে।

দক্ষিণ এশিয়ায় ওষুধ প্রতিরোধী টাইফয়েড দ্রুত ছড়িয়ে পড়ায় এই প্রচারণা চালু করা হয়েছে। পাকিস্তান ২০১৬ সাল থেকে এমন এক ধরনের টাইফয়েডের বিরুদ্ধে লড়ছে, যা প্রায় সব ধরনের অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী—মাত্র একটি ওষুধ ছাড়া।

বাংলাদেশে স্বাস্থ্যকর্মীরা স্কুল, ক্লিনিক এবং ঘরে ঘরে গিয়ে টিকা দিচ্ছেন। বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে শহরের বস্তি ও দুর্গম গ্রামীণ এলাকায়। এই কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এরপর টিসিভি দেশটির নিয়মিত টিকাদান সূচিতে যুক্ত করা হবে।

টাইফয়েডের সংক্রমণ ও ঝুঁকি
স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড হয়, যা দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়। এতে জ্বর, পেটব্যথা, বমিভাব দেখা দেয় এবং চিকিৎসা না পেলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

বাংলাদেশে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কিছু টাইফয়েড ব্যাকটেরিয়া এখন সেফট্রিয়াক্সন অ্যান্টিবায়োটিকের প্রতিও প্রতিরোধী হয়ে উঠছে—যা উদ্বেগজনক, কারণ এই ওষুধটি টাইফয়েডের শেষ কার্যকর চিকিৎসাগুলোর একটি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই প্রতিরোধী ব্যাকটেরিয়া টাইফয়েড নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলবে। টিকা জোট ‘গাভি’র সহায়তায় নেওয়া এই প্রচারণার লক্ষ্য সংক্রমণের হার কমানো এবং ওষুধ প্রতিরোধের বিস্তার রোধ করা।

টিকাদান কর্মসূচির উদ্বোধন করে সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “এখনও বাংলাদেশে শিশুরা টাইফয়েডে মারা যাচ্ছে, এটি দুঃখজনক।” তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ যেমন ডায়রিয়া ও রাতকানা জয় করেছে, তেমনি টাইফয়েডকেও পরাজিত করবে।

সরকারি কর্মকর্তারা জানান, পাকিস্তান, নেপাল ও ভারতের মুম্বাইসহ প্রতিবেশী দেশগুলোতে এই টিকা কার্যক্রমে কোনো বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি, যা এর নিরাপত্তার প্রমাণ দেয়।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au