সর্বশেষ

সুযোগ সৃষ্টি করেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া হলো বাংলাদেশ নারী দলের

  • 4:40 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
বিশ্বকাপের ম্যাচে প্রোটিয়া নারীদের বিপক্ষে ৩ উইকেটে হার টাইগ্রেসদের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানে অল আউট হয়েও দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ নারী দল। ১০৩ রানে ৬ উইকেট ফেলে দিয়ের জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে শেষ পর্যন্ত ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে। এবার সাউথ আফ্রিকার বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়েও ৩ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করেছে প্রোটিয়ারা। তারা দলীয় ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল। সেখান থেকেই দলকে টেনে তুলেছেন মারিজানে ক্যাপ ও কোলে ট্রায়ন। এই দুজনে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৮৫ রান। আর তাতেই ম্যাচে ফেরে সাউথ আফ্রিকা।

এই জুটি ভেঙেছেন নাহিদা আক্তার। লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তিনি ধরা পড়েন স্বর্ণা আক্তারের হাতে। ক্যাপের ব্যাট থেকে এসেছে ৭১ বলে ৫৬ রানের ইনিংস। এরপর নাদিন ডি ক্লার্ককে নিয়ে ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন ট্রায়ন। ৪৪তম ওভারে রাবেয়া খানের বলে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মেরেছিলেন ট্রায়ন।

সীমানায় ফিল্ডিং করা সুমাইয়া আক্তার তার ক্যাচ ধরতে পারেননি। উল্টো বাউন্ডারিতে ৬৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই প্রোটিয়া ব্যাটার। পরের বলে স্লগ সুইপ করে একটি ছক্কাও হাঁকান তিনি। তাদের ৩৫ রানের জুটি ভাঙে রিতু মনির ডিরেক্ট থ্রুতে ট্রায়ন ৬২ রান করে রান আউট হলে। এরপর বেশ কয়েকবার প্রোটিয়া ব্যাটারদের জীবন দেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্লার্ক ৩৯ বলে ৩৭ ও মাসাবাতা ক্লাস ১৩ বলে ১০ রান নিয়ে অপরাজিত থেকে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগ্রেসদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক অ রুবায়া হায়দার। এই দুজনে যোগ করেন ৫৩ রান। দারুণ ছন্দে থাকা রুবায়া আউট হন ৫২ বলে ২৫ রান করে। আরেক ওপেনার ফারজানা ফিরেছেন ৭৬ বলে ৩০ রানের ইনিংস খেলে। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা মিলে বাংলাদেশের ইনিংস টানেন।

তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৯১ বলে ৭৭ রান। আর তাতেই মাঝারি সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশ। জ্যোতি ৪২ বলে ৩২ রান করে ফিরলেন স্বর্ণা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে। যদিও শেষদিকে দ্রুত দুটি উইকেট হারায় বাংলাদেশ।

সোবহানা মোস্তারি ৮ বলে ৯ রান করে রান আউট হয়েছেন। শূন্য রানে বোল্ড হয়েছেন রাবেয়া খান। তবে রিতু মনি ৮ বলে ১৯ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সাউথ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন ননকুলেকো এমলাবা। আর একটি করে উইকেট নেন ডি ক্লার্ক ও কোলে ট্রায়ন।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au