সর্বশেষ

শেষ ওয়ানডেতে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান

  • 4:55 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-মান সম্মান বাঁচানোর লক্ষ্য নিয়ে শেষবারের মতো আফগানিস্তানে বিপক্ষে ওডিয়াই ম্যাচ খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গেল ম্যাচে একাদশে থাকা টাইগারদের ফর্মের অবস্থা ছিল করুন। তাই ধারণা করা হচ্ছে আসন্ন ম্যাচে একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। তবে সে পরিবর্তনগুলো কি কি? চলুন এক সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক।

শুরুতেই ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে তানজিদ তামিম ও সাইফ হাসান। তবে যেহেতু নাইম শেখ দলের সাথে যোগদান করেছেন তাই শেষ মুহূর্তে গিয়ে যদি নাইমকে পরীক্ষিত করা হয় তাহলে ওপেনারদের মধ্যে একজনকে বসানোর সম্ভাবনা আছে।

এরপরে দেখতে পাওয়া যাবে নাজমুল হোসেন শান্তকে। যদিও এই সিরিজের শান্ত বলার মত তেমন কিছু করে দেখাতে পারেননি তবে দীর্ঘ সময় পর যেহেতু আবারো জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন তাই সবাই আশা রাখছে অন্তত শেষ ম্যাচে যেন তিনি ভালো খেলেন।

এরপরে দেখতে পাওয়া যাবে যথাক্রমে তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। গেল ম্যাচে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে সর্বোচ্চ ২৪ রান এসেছিল। যদিও আহামরি কোন রান নয় ওডিআই ফরমেটে। এবার দেখার বিষয় শেষ ম্যাচে দলের মান বাঁচাতে ভালো ব্যাটিং করতে পারেন কিনা। আর ওদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেশ সমালোচিত হচ্ছেন। সমালোচনার জবাব দেয়ার জন্য অন্তত ব্যাট ও বল হাতে তাকে সমানভাবে অবদান রাখতে হবে।

এরপরেই জাকের আলী অথবা শামীম পাটোয়ারী এই দুইজনের মধ্যে যে কোন একজনকে দেখা যেতে পারে একাদশে। ব্যাট হাতে সময় তেমন একটা ভালো যাচ্ছে না জাকেরের। শেষ দুই ওডিআই ম্যাচের রান করেছিলেন যথাক্রমে ১০ ও ১৮। আর ওদিকে শামিম পাটোয়ারী এখনো নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। তাই ধারণা করা হচ্ছে অন্তত শেষ ম্যাচে শামীমকে সুযোগ দেওয়া হতে পারে মূল একাদশে।

এরপরে দেখতে পাওয়া যাবে কিপার নুরুল হাসান সোহানকে। সোহানের সামনে সুযোগ ছিল নিজেকে সুন্দর ভাবে মিলে ধরার। কিন্তু শেষ দুই ওডিআই ম্যাচে তিনি সেভাবেই ভালো খেলতে পারেননি। এখন দেখা যাক আফগানদের বিপক্ষে সম্মান বাঁচানোর লড়াইয়ে সোহানের ব্যাট থেকে কেমন রান দেখতে পাওয়া যায়।

এরপরই দেখতে পাওয়া যাবে রিশাদ হোসেনকে। আফগান ব্যাটারদের বেকায়দায় ফেলতে রিশাদ ভালোই অবদান রাখতে পারেন। আর ওদিকে তানভীর ইসলাম অথবা শেখ মেহেদী এই দুই বোলার মধ্যে যেকোনো একজনকে দেখা যেতে পারে মূল একাদশে। দেখা যাক শেষ মুহূর্তে গিয়ে কাকে খেলানো হয়।

আর পেস বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ এই তিনজনের মধ্যে যেকোনো দুইজনকে খেলানো হবে মূল একাদশে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au