সর্বশেষ

সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ বিশ্বাস রিশাদ হোসেনের

  • 5:00 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলবে দুই আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের।

যদিও টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। মঙ্গলবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে টাইগাররা। সামনেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ।

শেষ ওয়ানডের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে রিশাদ বলেছেন, ‘আসলে লাস্ট ম্যাচটা যেহেতু… আমরা দুইটা হেরেছি, তো টু-জিরোতে আছি এখন। তো আমাদের সবার প্ল্যান একটাই যে লাস্ট ম্যাচটা যেন জিতে ভালোভাবে দেশে ফিরে নেক্সট সিরিজটা কীভাবে ভালো করা যায়, ওই প্ল্যানে আছি সবাই আরকি।’

বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশ আরও ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। রিশাদ জানিয়েছেন বাংলাদেশ দলের বিশ্বাস আছে সরাসরি বিশ্বকাপে খেলার।

সেই আত্মবিশ্বাস নিয়ে রিশাদ বলেছেন, ‘আমাদের সবার শতভাগ বিশ্বাস আছে (সরাসরি বিশ্বকাপে খেলবো)। আমরা কোয়ালিফাই বা এসব নিয়ে কোনো চিন্তাই করছি না। আমরা নরমাল আছি এবং আমরা সরাসরি বিশ্বকাপে খেলব ইনশাআল্লাহ।’

রিশাদ অবশ্য নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন। নিজেদের ঘাটতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা দল হিসেবে স্বীকার করছি যে সবাই কিছু না কিছু ভুল করছি। তাই আমরা চেষ্টা করছি এই ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, কোথায় কোথায় কাজ হচ্ছে—তা নিয়েও সবাই কাজ করছে। আশা করা যায়, খুব দ্রুতই আমরা বিষয়টি ঠিক করে নিতে পারব।’

এই শাখার আরও খবর

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au