সর্বশেষ

বোলিং করতে গিয়ে মারা গেলেন এক ভারতীয় ক্রিকেটার

  • 5:05 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-দলকে জেতানোর ঠিক পরই মাঠে মৃত্যু হল এক ক্রিকেটারের। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে এমন ঘটনা ঘটেছে। ম্যাচের শেষ ওভারে বোলিংয়ে ছিলেন আহমের খান। শেষ বলটি করার পর তার দল জিতে যায়। তারপরই মাঠে লুটিয়ে পড়েন ওই বোলার এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

উত্তরপ্রদেশের ভেটেরান্স ক্রিকেট সংস্থা এই ম্যাচটির আয়োজন করেছিল। বিলারি ব্লকের সুগার মিল গ্রাউন্ডসে মোরাদাবাদ ও সম্ভলের মধ্যকার খেলা ছিল। জেতার জন্য সম্ভলের ৪ বলে ১৪ রান দরকার ছিল। বাঁহাতি পেসার আহমেরের বলে সেই রান তুলতে পারেনি সম্ভল।

শেষ বলটি করার পরেই মাঠে লুটিয়ে পড়েন আহমের। বল করার সময়ই তিনি জোরে শ্বাস নিচ্ছিলেন। তিনি পড়ে যাওয়ার পর মাঠে থাকা এক চিকিৎসক দ্রুত সিপিআর দিলে সামান্য সাড়া দেন আহমের। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আহমেরের শেষ বলটিতে লেগের দিকে চার মারেন ব্যাটার। আহমের বলটা ছাড়ার পরেই ক্রিজে প্রথমে বসে পড়েন ও তার পর শুয়ে পড়েন। দল জেতার পর আহমেরের সতীর্থরা উচ্ছ্বাস করতে শুরু করেন। পরে আহমেরকে মাঠে পড়ে থাকতে দেখে তারা ছুটে আসেন। আহমের আর সাড়া দেননি।

স্থানীয় ক্রিকেটে নিয়মিত ছিলেন আহমের। লম্বা সময়ে ধরে ধরে ক্রিকেট খেলেছেন তিনি। প্রতিযোগিতার আয়োজকরা বলেছেন, ‘আমরা শুধু একজন ক্রিকেটারকে হারালাম না। একজন প্রিয় মানুষকেও হারালাম।’

এই শাখার আরও খবর

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au