সর্বশেষ

১৪ বছরেই ভারতের রাজ্য দলের সহ অধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব

  • 5:16 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে সাড়া ফেলেন তিনি। আবারও আলোচনায় বৈভব। মাত্র ১৪ বছর বয়সেই ভারতের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে সহঅধিনায়ক হয়েছেন বৈভব সূর্যবংশী। অধিনায়কের দায়িত্বে সাকিবুল গনি।

সূর্যবংশী সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন প্রথম দুই রাউন্ডের ম্যাচ। বুধবার থেকে শুরু হবে রঞ্জির খেলা, অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহার প্রথম দিনই খেলতে নামবে। ২৫ অক্টোবর পরের ম্যাচে তারা খেলবে মনিপুরের বিপক্ষে। সহঅধিনায়ক মানে নেতৃত্ব দেওয়ারও সুযোগ, কোনো কারণে অধিনায়ক খেলতে না পারলে সূর্যবংশীর কাঁধেই পড়বে দায়িত্ব।

গত কয়েক মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে ব্যস্ত সময় পার করেছেন বৈভব। অল্প বয়সে আগ্রাসী ব্যাটিংয়ের কারণে বিশ্ব ক্রিকেটে আলাদা নজর কেড়েছেন তিনি। জুলাইয়ে ইংল্যান্ড সফরে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসের পথে গড়েছেন যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতরানের কীর্তি। ওই সিরিজে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেন তিনি ১৭৪ স্ট্রাইক রেটে।

সূর্যবংশীর মানসিক দৃঢ়তা ও রান করার ক্ষমতা দেখে অনেকেই চাইছেন তাকে যেন ভারতের আরও গঠিত ও উন্নত প্রথম শ্রেণির স্ট্রাকচারে অন্তর্ভুক্ত করা হয়। তার বিহার ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে আপাতত বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন চায় যে কোনো মূল্যে সূর্যবংশীকে ধরে রাখতে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au