সর্বশেষ

বিশ্বকাপের টিকিট পেয়েছে ঘানা

  • 5:25 am - October 14, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ঘানা। কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে ‘ব্ল্যাক স্টারস’-রা ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে পঞ্চম আফ্রিকান দল হিসেবে নাম লেখায়।

আক্রার গমগমে স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ তম মিনিটে থমাস পার্টের পাস থেকে সহজ ফিনিশে গোল করেন কুদুস। এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।

বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনা টিকিয়ে রেখেছে নাইজারও। জাম্বিয়ার বিপক্ষে তারা জিতেছে ১–০ গোলে। তবে বুরকিনা ফাসো ও নাইজারকে নিজেদের চূড়ান্ত ভাগ্য জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব ম্যাচ শেষ হলে তবেই জানা যাবে তারা বিশ্বকাপের দৌড়ে থাকছে কি না।

২০২৬ বিশ্বকাপে আফ্রিকা থেকে বাছাই উত্তীর্ণ হয়ে সরাসরি জায়গা করবে নয়টি দল। ইন্টারকনফেডারেশন প্লে–অফের মাধ্যমে আরেকটি দলের বিশ্বকাপ খেলার সুযোগ আছে।

এবারই প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হবে বিশ্বকাপের আসর। এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ।

বিশ্বকাপের পরিসর বাড়ানোর ফলে প্রতিযোগিতার উত্তেজনা যেমন বেড়েছে, তেমনি নতুন নতুন দেশ নিজেদের ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে। এখন পর্যন্ত ১৯টি দেশ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। ২০২৬ বিশ্বকাপে থাকবে মোট ১৬টি ভেন্যু, যার মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোতে এবং ২টি কানাডায়। দর্শকসংখ্যা, সম্প্রচার অধিকার এবং বাণিজ্যিক দিক থেকে এটিই হতে যাচ্ছে ফিফার সবচেয়ে বড় আয়োজন।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au