সর্বশেষ

রাজশাহী ও বগুড়ায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগার যুবারা

  • 8:30 pm - October 14, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে মাস দুয়েক আগে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লম্বা সফর শেষে টাইগার যুবারা গত মাসে ইংল্যান্ডে গিয়েছিল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ফলে ১-১ সমতা নিয়ে ফিরেছিল তামিমের দল।

বর্তমানে রাজশাহীতে রয়েছে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। আফগানিস্তান সিরিজ সামনে রেখে সেখানেই তারা নিয়মিত অনুশীলন করছে। আগামী ২০ অক্টোবর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ওই সিরিজের প্রথম ম্যাচ হবে ২৮ অক্টোবর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হবে ৩১ অক্টোবর। সিরিজের বাকি তিন ম্যাচ যথাক্রমে ৩, ৬ এবং ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে। এদিকে চলতি বছরেই রয়েছে যুব এশিয়া কাপের আসর। যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au