সর্বশেষ

মারা গেলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ

  • 9:51 pm - October 14, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
ছবি:সংগৃহীত

মেলবোর্ন ১৪ অক্টোবর-না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ। তার বয়স হয়েছিল ৯৫ বছর। পাকিস্তান ক্রিকেটের বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর আরও এক সদস্যকে হারাল ক্রিকেট ভক্তরা।

পাকিস্তান ক্রিকেটের শুরুর দিকে খেলেছেন ওয়াজির। দেশের হয়ে ২০টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে দুটি সেঞ্চুরিতে ৮০১ রান করেছেন। লোয়ার অর্ডার ব্যাটার হিসাবে খেলে তার গড় ২৭.৬২। ক্রিকেটবিশ্বে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে তার অবদান ছিল অনেক।

ওয়াজিরের অনেক স্মরণীয় ইনিংসের মধ্যে সম্ভবত সবচেয়ে ভালো ইনিংসটি খেলেছেন ১৯৫৪ সালের ওভাল টেস্টে। বিশ্বের প্রথম দল হিসেবে প্রথমবার ইংল্যান্ড সফরে যেয়ে টেস্ট জিতেছিল পাকিস্তান। সেই সিরিজ ১-১ এ ড্র হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ওয়াজির লড়াই না করলে পাকিস্তান জয় পেত না। মাত্র ৮৫ রানে এগিয়ে ছিল পাকিস্তান। হাতে ছিল দুই উইকেট। আট নম্বরে নেমে ৫৮ রানের জুটি গড়েন জুলফিকার আহমেদের সঙ্গে। শেষ উইকেটে ২৪ রান যোগ করেন মাহমুদ হুসেনের সঙ্গে। চার ঘণ্টা লড়াই করে ৪২ রানে অপরাজিত থাকেন ওয়াজির। শেষ পর্যন্ত পাকিস্তান সেই ম্যাচ জেতে ২৪ রানে।

দুই বছর পর করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান দলের রান যখন ৫ উইকেট ৭০, তখন অধিনায়ক আব্দুল হাফিজ কারদারের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ওয়াজির। পাকিস্তান সেই ম্যাচে জেতে ৯ উইকেটে। ওয়াজির করেছিলেন ৬৭ রান।

১৯৫৭-৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো খেলেছিলেন। সেই সিরিজ বিখ্যাত গ্যারি সোবার্সের ৩৬৫ রানের ইনিংসের কারণে। হানিফও ৩৩৭ রান করেছিলেন একটি ম্যাচে, যেখানে তার ভাই ওয়াজিরের সঙ্গে শতরানের জুটি ছিল। সেই সিরিজে দুইটি সেঞ্চুরিতে ৪৪০ রান করেছিলেন ওয়াজির। তার মধ্যে একটি ১৯৬৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে দ্রুততম শতরান ছিল।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au