সর্বশেষ

শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরেছে বাংলাদেশ

  • 7:03 am - October 15, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
আফগানদের বিপক্ষে ওয়ানডে প্রথমবার হোয়াইটওয়াশ মিরাজরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ অক্টোবর-আগের ম্যাচে কোনোরকম ১০৯ করতে পেরেছিল। আর শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে দৈন্যদশা হলো আরও প্রকট। এক সাইফ হাসান ছাড়া একাদশের কেউই দুই অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেনি।

আবুধাবিতে ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৯৩ রানে থামল মিরাজরা। তাতে তিন ম্যাচ সিরিজের সব ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে কোনো সিরিজে সম্ভবত এতটা বাজে সময় কাটায়নি বাংলাদেশ। আফগানিস্তানের কাছে শুধু হোয়াইটওয়াশ-ই হলো না, পরপর দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ের সবচেয়ে বড় দৃষ্টান্ত তৈরি করলো। এক রশিদ খানের আতঙ্ক তো ছিলই। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা বিলাল সামিকেও মোকাবিলা করতে অক্ষমতা পরিচয় দিলো মিরাজের দল।

আগের ম্যাচে মাত্র ১৯০ রান তাড়া করতে না পারা বাংলাদেশের সামনে এদিন লক্ষ্যটা ছিল ২৯৪ রানের। আগের দিন কোনোরকম শতরান করলেও এদিন সেটাও করতে পারেনি মিরাজের দল। ওপেনার সাইফ হাসান ছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে সুযোগ পাওয়া মোহাম্মদ নাঈম ২৪ বল খেলে মাত্র ৭ রান করে আউট হয়েছেন। নাজমুল হোসেন শান্ত ১৬ বলে ৩ রান করে আউট হয়েছেন। তিন ম্যাচ খেলে মাত্র ১২ রান এসেছে তার ব্যাট থেকে। ১২ বলে ৭ রান করে রশিদের বলে বোল্ড হয়েছেন তাওহীদ হৃদয়।

এরপর তার পিছে পিছয়ে সাজঘরের পথ ধরেছেন মেহেদী হাসান মিরাজ (৬), শামীম হোসেন (০), নুরুল হাসান সোহান (৪)। রশিদের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ক্রিজে স্থায়ী হতে পারেননি সাইফও। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে বোল্ড হয়েছেন তিনি। ৫৪ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৪৩ রানে থেমেছে তার ইনিংস। ৭৪ রানের মধ্যে জাত ব্যাটাররা সবাই সাজঘরে ফেরার পর টেলএন্ডাররা স্কোরটাকে নিয়ে গেছেন ৯৩ রান পর্যন্ত।

আফগানিস্তানের হয়ে ৩৩ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন বিলাল সামি। মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রশিদ। আগের ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে তিন ম্যাচের সিরিজে ১১ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন এলিট ক্লাবে।

এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান। ৩৭ বলে ৫ ছক্কা ও ৪ চারের মারে ৬২ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ নবি। এছাড়া ৪৪ বলে ৪২ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ। বাংলাদেশের পক্ষে ৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সাইফ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ২২ ওয়ানডে খেলে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টা আজকের ম্যাচে পেয়েছে আফগানিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে ২০০ রানের ব্যবধানে জয়টা তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর ২৩২ রানের ব্যবধানে জয়টা তাদের রানের হিসেবে সর্বোচ্চ জয়।

এদিকে সবশেষ তিন ওয়ানডে সিরিজেই বাংলাদেশকে হারালো আফগানিস্তান। আগের দুই সিরিজে অবশ্য একটি করে ম্যাচ জিতে হোয়াইওয়াশ এড়িয়েছিল লাল সবুজরা।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au