সর্বশেষ

জমে উঠেছে লাহোর টেস্ট

  • 7:12 am - October 15, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
দক্ষিণ আফ্রিকার দরকার ২২৬ রান পাকিস্তানের প্রয়োজন ৮ উইকেট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ অক্টোবর-প্রথম ইনিংসে ১৬ রানে শেষ ৫ উইকেট হারালেও ৩৭৮ রানের বড় সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। জবাবে টনি ডি জর্জির সেঞ্চুরি ও রায়ান রিকেলটনের ৭১ রানের ইনিংসের পরও ২৬৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০৯ রানের বিশাল লিড পাওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে আর সুবিধা করতে পারেনি, গুটিয়ে গেছে ১৬৭ রানেই। জয়ের জন্য প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা।

লাহোর টেস্টের তৃতীয় দিনে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ৫১ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সেনুরান মুথুস্বামী ও সিমন হার্মারের তোপে ১৬৭ রানে গুটিয়ে গেছে। মুথিস্বামী দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট শিকার করেছেন। এর আগে প্রথম ইনিংসেও ১১৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। আগের পাঁচ টেস্টে ১১ উইকেট শিকার করা মুথুস্বামী এই টেস্টের দুই ইনিংস মিলিয়েই শিকার করলেন ১১ উইকেট। হার্মার ৫১ রান খরচ করে পান ৪ উইকেট। বাকি উইকেটটি রাবাদার ঝুলিতে গেছে।

২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫১ রান তুলতে অধিনায়ক এইডেন মার্করাম ও উইয়ান মুল্ডারের উইকেট খুইয়েছে। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার এখনও ২২৬ রান, হাতে আছে ৮ উইকেট। প্রথম ইনিংসে ৭১ রান করা রিকেলটন ক্রিজে আছেন ২৯ রান করে, সঙ্গী আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডি জর্জি করেছেন ১৬ রান। পাকিস্তানের পক্ষে দুটি উইকেটই নিয়েছেন আগের ইনিংসে ৬ উইকেট নেয়া নোমান আলী।

এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ইমাম-উল-হককে হারায় পাকিস্তান। হার্মারের বলে আউট হওয়ার আগে রানের খাতাও খুলতে পারেননি তিনি। দলীয় ৩৩ রানে হার্মারের দ্বিতীয় শিকারে পরিণত হন অধিনায়ক শান মাসুদ (৭)। দারুণ ব্যাট করছিলেন প্রথম ইনিংসে ২ রান করা আব্দুল্লাহ শফিক। মুথুস্বামী শিকার তাকে দিয়েই শুরু করেন। ৬ চারে ৪১ রান করেন শফিক।

৬৪ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করছিলেন বাবর আজম। সৌদ শাকিলের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন বাবর। বাবরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন রাবাদা। ৫ চারে ৪২ রান করেন এই সাবেক অধিনায়ক।

ভালো খেলতে থাকা সৌদ শাকিলও ফেরেন সেট হয়ে। মুথুস্বামীর বলে ক্যাচ দেয়ার আগে ৭ চারে ৩৮ রান করেন শাকিল। ১৫০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। এরপরের গল্পটা মুথুস্বামী আর হার্মারের। দুই স্পিনার মিলে পাকিস্তানের বাকি পাঁচ উইকেট তুলে নেন। পাকিস্তান শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ১৭ রানে। মোহাম্মদ রিজওয়ান ১৪, নোমান আলী ১১, সালমান আগা ৪ ও সাজিদ খান ১ রান করেন। রানের খুলতে পারেননি শাহিন আফ্রিদি ও হাসান আলী।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au