সর্বশেষ

উড়তে থাকা ব্রাজিলকে মাটিতে নামিয়ে আনলো জাপান

  • 7:18 am - October 15, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
সেলেসাওদের ৩-২ গোলে হারিয়েছে সূর্যদয়ের দেশ জাপান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ অক্টোবর-জাপানের বিপক্ষে মাঠে নামার আগেই আনচেলত্তি জানিয়েছিলেন, এই ম্যাচে বেশ কয়েকজন ফুটবলারের পরীক্ষা নেবেন তিনি। আর এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে জাপান। দুর্দান্ত প্রত্যাবর্তনে সেলেসাওদের বিপক্ষে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়েছে এশিয়ার দেশটি।

ঘরের মাঠে ব্রাজিলকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে জাপান। এর আগে সেলেসাওদের বিপক্ষে ৯ ম্যাচে মাঠে নামলেও জয় শূন্য ছিল জাপান। তবে দশম দেখায় ইতিহাসিক সেই জয়ের দেখা পেল তারা। প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন পাউলো হেনরিক ও গাব্রিয়েল মার্টিনেলি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপানকে সমতায় ফেরান তাকুমি মিনামিনো ও কেইটো নাকামুরা। আর জাপানের হয়ে তৃতীয় গোলটি করেন আইসে উয়েদা।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ব্রাজিল। টানা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপের উপর রাখে সেলেসাওরা। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। কিন্তু ২৬তম মিনিটে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার হেনরিক। এরপর ৬ মিনিট পর ব্যবধান বাড়ান স্ট্রাইকার মার্টিনেলি। তার গোলে অ্যাসিস্ট করেন লুকাস পাকুইতা।

এরপর খেলায় ফেরার চেষ্টা করে জাপান। কিন্তু প্রথমার্ধে কোনো গোল না পাওয়ায় ২-০ গোলের পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চমক দেখায় এশিয়ার দেশটি। ৫২তম মিনিটে জাপানের হয়ে প্রথম গোলটি করেন তাকুমি মিনামিনো। প্রথম গোল হজমের পর তিনটি পরিবর্তন আনেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। মার্টিনেলি, ভিনিসিয়ুস ও গুমারেসকে তুলে নেন তিনি। আর মাঠে নামান রদ্রিগো, কুনাহ ও জোয়েলিটনকে।

তারা মাঠে নিজেদের তুলে ধারার আগেই আরও দুটি গোল হজম করে ব্রাজিল। ৬২ মিনিটে নাকামুরা সমতায় ফেরানোর পর ৭১ মিনিটে জাপানকে লিড এনে দেন উইডা। এরপর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে না পারায় ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au