সর্বশেষ

আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরে বিমানবন্দরে দুয়ো শুনলেন মিরাজ, সোহানরা

  • 4:02 am - October 16, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ অক্টোবর-বাংলাদেশ দল অতীতেও অনেকবার অনেক টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে পারেনি। তবে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াটা ব্যর্থতার শেষ ধাপের মধ্যেই পড়ে। সিরিজের সবকটি ম্যাচেই চরম ব্যর্থ ছিলেন ব্যাটাররা।

আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানরা।দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় দর্শকদের দুয়ো শুনেছেন ক্রিকেটাররা। নাঈম শেখ-তাওহীদ হৃদয়দের দেখে দর্শকরা যেন মেজাজ ঠিক রাখতে পারেননি। তাদের গাড়ির পেছনে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

এ সময় বিমর্ষ অবস্থায় দেখা যায় ক্রিকেটারদের। অতীতে দেশের ক্রিকেটারদের কখনো এমন অবস্থায় পড়তে হয়নি বিমানবন্দরে। তবে দর্শকদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে দিয়েছেন ক্রিকেটাররা। প্রতিটি ম্যাচেই বাজে ব্যাটিং যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এর মধ্যে আবার জাকের আলি অনিকের বোন নিজের ভাইকে ডিফেন্ড করতে গিয়ে বাকি ক্রিকেটারদের করেছেন ছোট। অবশ্য অতীতে এসব রীতি তো ক্রিকেটারদের স্ত্রীদের থেকেও দেখা গেছে। এদিকে দেশে ফিরে বিশ্রামের কোনো সুযোগ নেই বাংলাদেশ দলের। কেননা আগামীকাল থেকেই অনুশীলনে নামতে যাচ্ছে দল। আগামী শনিবার থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au