সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে টিকিট কাটলো নেপাল ও ওমান

  • 4:11 am - October 16, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ অক্টোবর-ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক আসরের ১৮ ও ১৯তম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ওমান ও নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর হতে যাচ্ছে এটি। টুর্নামেন্টে ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে, যা আইসিসির একটি বড় টুর্নামেন্টে তাদের অভিষেক হবে।

সংযুক্ত আরব আমিরাত ৭৭ রানে হারিয়ে দিয়েছে সামোয়াকে। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর এবং জাপানের বিপক্ষে আরব আমিরাতের পরবর্তী ম্যাচ নির্ধারিত থাকায় সুপার সিক্স পর্বে নিজেদের মধ্যকার ম্যাচের আগেই ওমান ও নেপাল তাদের শীর্ষ তিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

কোয়ালিফায়ারে আসা দলগুলোর মধ্যে অন্যতম ফেভারিট ছিল ওমান। গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর এবারও তারা বাছাইপর্বে হট ফেভারিট হিসেবে মাঠে নামে। ৬টি দলের মধ্যে ৩টি দল আগামী ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেপাল এবং ওমান প্রথম রাউন্ডে খেলেছিল।

২০১৬ এবং ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো সীমিত ওভারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ওমান। নেপালও তেমনি ২০১৪ এবং ২০২৪ সালের পর আরেকটি বিশ্বকাপে খেলতে যাচ্ছে। গ্রুপে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে খেলা না খেলা নির্ভর করছে জাপানের হাতে। তাদের হাতে দুটি ম্যাচ বাকি আছে। যদি জাপান তাদের পরবর্তী দুই ম্যাচেই জিততে পারে তাহলে তারা সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে বিশ্বকাপের টিকিট কাটবে। এখন দেখার বিষয় প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে পারে কিনা জাপান।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au