সর্বশেষ

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে থাকছেন না জাম্পা ও ইংলিশ

  • 4:27 am - October 16, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ অক্টোবর-ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে পাবে না অস্ট্রেলিয়া। চোটের কারণে ১৯ অক্টোবরের ম্যাচে খেলতে পারবেন না জশ ইংলিশ। এ ছাড়া ব্যক্তিগত কারণে থাকছেন না অ্যাডাম জাম্পা।

জাম্পা-ইংলিস ছাড়াও অস্ট্রেলিয়ার একাদশে নিয়মিত খেলা আরো তিন ক্রিকেটার নেই ওয়ানডে সিরিজে। চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন।

এদিকে ইংলিশ স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে তিনি নামতে পারছেন না। দ্বিতীয় ম্যাচেও তার খেলার সম্ভাবনা খুবই কম। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি।

ইংলিশ না থাকায় বিকল্প উইকেটকিপার খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তার বিকল্প হতে পারতেন আরেক উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। তবে তিনি এখন শেফিল্ড শিল্ডে ব্যস্ত। ঘরোয়া এই প্রতিযোগিতাকে আসন্ন অ্যাশেজের প্রস্তুতি হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। তাই ক্যারিকে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলাবে না।

তাই ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে নিয়েছে জশ ফিলিপকে। আগ্রাসী ব্যাটার হিসেবেও পরিচিত তিনি। ম্যাক্সওয়েল চোট পাওয়ার পর ফিলিপকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলেও নেওয়া হয়েছিল। যদিও তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। দেশের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ফিলিপের। শেষবার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২০২১ সালে।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au