সর্বশেষ

ঢাকায় আসছে আর্জেন্টিনা

  • 11:37 pm - October 16, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
কাবাডি বিশ্বকাপ খেলতে নভেম্বরে বাংলাদেশে আসবে আর্জেন্টিনা: সংগৃহীত

মেলবোর্ন ১৬ অক্টোবর-জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডির বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ১৫-২৫ নভেম্বর ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে ১৪ দেশ নিয়ে হবে নারী বিশ্বকাপের দ্বিতীয় আসর। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

৩-১৩ আগস্ট ভারতের হায়দরাবাদে কাবাডি বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল। বাংলাদেশ সেই টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য সংবাদ সম্মেলন করার পর বিশ্বকাপ স্থগিত হয়। তিন মাস পর সেই বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভেন্যু স্থানান্তিরত হওয়ার বিষয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘ভারতে বিশ্বকাপ স্থগিত হওয়ার পরপরই আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন বাংলাদেশকে প্রস্তাব দেয়। কাবাডি ফেডারেশন সেটা ইতিবাচকভাবে গ্রহণ করে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে। সরকারের সিদ্ধান্ত ও অনুমোদনের পরই আমরা স্বাগতিক হিসেবে আনুষ্ঠানিক সম্মতি প্রকাশ করি। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনও বাংলাদেশকে স্বাগতিক হিসেবে সম্মত হয়েছে।’

বিশ্বকাপের মতো আসর আয়োজন অনেক ব্যয়বহুল। কাবাডি ফেডারেশন ১৪ দেশের এই আয়োজনের জন্য ১০ কোটি টাকার বেশি বাজেট নির্ধারণ করেছে। এর মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৫ কোটি টাকা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে। বাকি টাকা স্পন্সরের মাধ্যমে জোগাড় করবে। এ নিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘আন্তর্জাতিক ফেডারেশন অংশগ্রহণকারীদের বিমান ব্যয় বহন করবে। তারা ঢাকা বিমানবন্দরে আসার পর থেকে আবার দেশে ফেরা পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত সকল ব্যয় বহন করতে হবে কাবাডি ফেডারেশনকে। আমরা ফেডারেশনের গচ্ছিত ফান্ড ব্যবহার করব না। আমাদের লক্ষ্য পৃষ্ঠপোষকতা এনে আরও ফেডারেশনের রাজস্ব বৃদ্ধি করা।’

ফুটবল, ক্রিকেট বাদে দেশের অন্য সকল ফেডারেশনে আর্থিক সীমাবদ্ধতা অনেক। প্রতিভাবান দাবাড়ু, অ্যাথলেট, সাঁতারু দেশের বাইরে খেলতে যেতে পারেন না আর্থিক অসঙ্গতির কারণে। অনেক ফেডারেশনও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পারে না আর্থিক কারণে। কাবাডি বিশ্বকাপে ক্রীড়া মন্ত্রণালয় ৫ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত খুব দ্রুতই দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে নিঃসন্দেহে। এরপরও বিশ্বকাপের আলাদা একটি মর্যাদা ও গুরুত্ব রয়েছে যা অন্য সকল আন্তর্জাতিক টুর্নামেন্টের চেয়ে অবশ্যই ভিন্ন। কাবাডি ফেডারেশনের চাহিদার ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ প্রাথমিক মূল্যায়ন করেছে। এরপর ক্রীড়া মন্ত্রণালয় তাদের পর্যবেক্ষণ দিয়েছে এরপর অর্থ মন্ত্রণালয় এটা অনুমোদন দিয়েছে।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশন বিগত কয়েক বছর আমন্ত্রণমূলক আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট করেছে। সেখানেও কয়েক কোটি টাকা ব্যয়ের পর দল চ্যাম্পিয়নও হয়েছে। কাবাডির মূল মঞ্চ এশিয়ান গেমসে বাংলাদেশ চরম ভরাডুবি করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক ফেডারেশনগুলোর ফলাফলের ডাটাবেজের মাধ্যমে জবাবদিহিতার নিশ্চয়তার কথা জানিয়েছেন।

বিশ্বকাপের ভেন্যু মিরপুরের ইনডোর স্টেডিয়ামে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে দলগুলোর অনুশীলন করতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করে ফেডারেশনের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, ‘আমরা আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের নিরাপত্তা ও স্টেডিয়াম গাইডলাইন অনুসরণ করব। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। আমরা সেটা নিশ্চিত করব এবং স্টেডিয়াম আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করেই খেলা এবং অনুশীলন হবে।’

২০১২ সালের পর আবার নারী কাবাডি বিশ্বকাপ হচ্ছে। এই বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করবে ভারত, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। পাকিস্তান ও পোল্যান্ড স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে। বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন,‘নারী এশিয়া কাপ কাবাডিতে আমরা ব্রোঞ্জ জিতেছি সম্প্রতি। ফলে বিশ্বকাপেও আমাদের শীর্ষ তিনের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ’

অংশগ্রহণকারী ১৪ দল দুই গ্রুপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার সম্ভাবনাই বেশি। টুর্নামেন্টের ২-৩ দিন আগে টুর্নামেন্ট ডিরেক্টর ড্র পদ্ধতি ঠিক করবেন।

এই শাখার আরও খবর

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au