সর্বশেষ

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে অঙ্কনকে দলে নেয়া: লিপু

  • 2:15 am - October 17, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ অক্টোবর-আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নড়েচড়ে বসেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। মিডল অর্ডারের ঘাটতি মেটাতে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন ২০২৭ বিশ্বকাপের ভাবনাতেই দলে নেয়া হয়েছে অঙ্কনকে।

গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করছেন অঙ্কন। এবার সেটারই সুফল পেলেন তিনি। যদিও সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খুব একটা ভালো যায়নি এই মিডল অর্ডার ব্যাটারের। ৫ ইনিংসে ব্যাট করে তিনি মোটে করেছেন ১১৮ রান। তাও মাত্র ২৩.৬০ গড়ে।

লিপু অবশ্য নিশ্চিত করেছেন সাম্প্রতিক পারফরম্যান্স নয়। ভবিষ্যতের ভাবনাতেই অঙ্কনকে দলে নিয়েছেন তারা। আর মিডল অর্ডারে বাংলাদেশ দলের গভীরতা বাড়াতেও অঙ্কন বড় অবদান রাখবেন বলে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান নির্বাচক। এর ফলে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট বাড়তি অপশন হাতে পাবেন বলেও বিশ্বাস তার।

লিপু এক ভিডিও বার্তায় বলেছেন, ‘দলের মিডল অর্ডার যথেষ্ট ভুগছে। বলতে পারেন প্রায় সবাই রান খরায় ভুগেছে। সেই জায়গায় আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। ২০২৭ বিশ্বকাপটা আমরা ওয়ানডে ফরম্যাটে খেলব। ওই জায়গায় শক্তি বৃদ্ধি করতে যারা সম্ভাব্য ক্রিকেটার থাকবেন তাদের মধ্যে অঙ্কন নামটা নিশ্চয় ‍উজ্জ্বল। তাকে এনে আমরা গভীরতা বাড়িয়েছি। যেখানে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের একটা চয়েজ থাকবে।’

এদিকে ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেয়া হয়েছিল তাকে। তবে ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি তিনি। এবার সৌম্য ওয়ানডে দলে ফিরেছেন নাইম শেখের জায়গায়। তিনি আবার এক ওয়ানডে খেলেই দল থেকে বাদ পড়েছেন।

সৌম্যকে দলে নেয়ার ব্যাখ্যা দিয়ে লিপু বলেন, ‘আমরা সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। ১০ বছর ধরে খেলছে এবং গত বছরের নভেম্বরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে। সেই দলের সঙ্গেই আমরা খেলছি। লিটন দাস যেহেতু নেই এজন্য অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে এনেছি।’

এই শাখার আরও খবর

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে অস্ট্রিয়া

অস্ট্রিয়ায় তথাকথিত ‘রাজনৈতিক ইসলাম’ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে দেশটির সরকার। চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ধরনের আইন প্রণয়নের পক্ষে অবস্থান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au