নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়
তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…
মেলবোর্ন ১৭ অক্টোবর-চলমান নারী বিশ্বকাপের পঞ্চম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি মারুফার। এর থেকেও খারাপ সংবাদের সঙ্গী হয় এই পেসারের। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাস করতে পারেননি তিনি।
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
যেখানে তারকা ক্রীড়াবিদদের মধ্যে এবার অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম ৩.০৮, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করলেও অনুত্তীর্ণ হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার।
বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবার এইচএসসিতে অংশ নেন ১৫৯ জন। এর মধ্যে ১৪৭ জন পাস করেছেন। আঞ্চলিক বিকেএসপিতে মাধ্যমিক পর্যায় থাকলেও উচ্চ মাধ্যমিক শুধু সাভার বিকেএসপিতেই। ২০২৫ সালে বিকেএসপিতে পাসের হার ৯২.৪৫।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au