সর্বশেষ

ফুটবলে এক ধাপ এগিয়েছে জামাল-হামজারা

  • 1:08 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ অক্টোবর-বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরুষ ফুটবলের র‌্যাংকিং হালনাগাদ করেছে। এতে বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে ১৮৩তম অবস্থানে এসেছে হামজা-জামালরা।

সেপ্টেম্বর উইন্ডোর পর ফিফা গত ১৮ সেপ্টেম্বর র‌্যাংকিং প্রকাশ করেছিল। এতে ১৮৪ তম অবস্থানে অপরিবর্তিত ছিল বাংলাদেশ। মাস খানেক পর প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠেছেন হামজা-জামালরা। অক্টোবর ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম এন্ড অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছে।

ঘরের মাঠে ৩-৪ গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। হংকং বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে। তাদের মাটিতে গিয়ে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও।

২০২৫ সালে ফিফার সর্বশেষ উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র‌্যাংকিং বাড়বে।

এদিকে, বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এ ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে যথাক্রমে অবস্থান দ্বিতীয় ও তৃতীয়। এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ (১৯)। ভারত দুই ধাপ নেমে ১৩৬ তম অবস্থানে আছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬ তম। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারানোয় তিন ধাপ উপরে উঠে ১৫৫।

এই শাখার আরও খবর

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au