বিনোদন

প্রথম প্রকাশ্যে জনপ্রিয় জুটি দীপিকা-রণবীরের কন্যা ‘দুয়া’

  • 10:04 pm - October 22, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার

মেলবোর্ন, ২২ অক্টোবর- অবশেষে অপেক্ষার অবসান। দীপাবলির উৎসবেই প্রকাশ্যে এলেন বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর কন্যা সন্তান ‘দুয়া’। লাল এথনিক পোশাকে মায়ের কোলে ছোট্ট দুয়া, বাবার গায়ে রঙ মেলানো পোশাক। একেবারে উৎসবমুখর মুহূর্তে ধরা দিল বলিউডের এই তারকা পরিবার।

গত বছর ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা-রণবীরের কন্যা, তার নাম রেখেছেন ‘দুয়া পাড়ুকোন সিং’। তবে এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কিংবা ক্যামেরার সামনে থেকে কড়াভাবে আড়ালে রাখা হয়েছিল তাকে। মেয়ের ছবি প্রকাশ না করতে অনুরোধ করা হয়েছিল ফটোগ্রাফারদেরও।

কিন্তু এবারে দীপাবলিতে চমক দিলেন দীপিকা-রণবীর। মেয়েকে কোলে নিয়ে পরিবারের দিওয়ালি সেলিব্রেশনের একাধিক ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। দীপিকার কোলে আদুরে দুয়া, রণবীরের চোখে মুগ্ধতা; মুহূর্তেই ভাইরাল সেই ছবি।

ছবিতে দেখা গিয়েছে, ছোট্ট দুয়া প্রার্থনায় হাত জোড় করে বসে আছে, পাশে বাবা-মা। এই মূহূর্তেই যেন ধরা পড়েছে তিনজনের জীবনের এক অনন্য অনুভব। ভক্তরা আবেগে ভেসে বলছেন, ‘দুয়া তো একেবারে দীপিকার মতো দেখতে’, কেউ আবার রণবীরের মুখশ্রী খুঁজে পেয়েছেন তাঁর কন্যার মুখে।

এর আগে গত বছরের দিওয়ালিতেই এক মাস বয়সি মেয়ের ছোট্ট পায়ের ছবি শেয়ার করে কন্যার নাম জানিয়েছিলেন দীপবীর। এরপর চলতি বছরের ক্রিসমাসে অনেকেই আশা করেছিলেন রণবীর-আলিয়ার মতো করেই মেয়েকে সামনে আনবেন তাঁরা, কিন্তু সে সময় মেয়ের নাম লেখা একটি ক্রিসমাস ট্রি-র ছবিতেই সীমাবদ্ধ ছিলেন তাঁরা।

অবশেষে আলোর উৎসবেই দীপিকা ও রণবীর পরিচয় করিয়ে দিলেন তাঁদের জীবনের সবচেয়ে উজ্জ্বল আলো  ছোট্ট দুয়াকে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au