বিশ্ব

কুষ্টিয়ায় লালনশিল্পী রতনকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

  • 12:41 am - October 26, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
লালনশিল্পী রতন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ অক্টোবর- কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন লালনশিল্পী রতন (৪২)। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রতন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি কুষ্টিয়ার পরিচিত সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পী সমাজ’-এর সহসভাপতি এবং দীর্ঘদিন ধরে লালন একাডেমির নিয়মিত শিল্পী হিসেবে যুক্ত ছিলেন।

পুলিশ ও আহত শিল্পীর পরিবারের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে একটি গানের অনুষ্ঠান শেষে রতন ছেঁউড়িয়া লালন মাজার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত ১টার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় তাঁর পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

রতন অন্ধকারের কারণে কাউকে চিনতে পারেননি। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন,

“রাত ২টার দিকে রতনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পিঠে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।”

লালন একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভবের হাট সংগীত একাডেমির সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন,

“রতন লালন একাডেমির একজন নিয়মিত ও জনপ্রিয় শিল্পী। তাঁর ওপর হামলার ঘটনা নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি করছি।”

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন,

“রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কুমারখালী ও মডেল থানা যৌথভাবে ঘটনাটি অনুসন্ধান করছে।”

তিনি আরও জানান, হামলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

কুষ্টিয়া দীর্ঘদিন ধরে লালনসংগীতের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এ অঞ্চলের বহু শিল্পী নিয়মিতভাবে লালনগীতি পরিবেশনের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করে চলেছেন। শিল্পী রতনের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ার সাংস্কৃতিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au