সর্বশেষ

এনসিএলের প্রথম দিনে আরিফুল ও মাশার্লের ব্যাটে সেঞ্চুরি

  • 5:13 am - October 26, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ অক্টোবর-জাতীয় লিগে প্রথমবারের মতো খেলছে ময়মনসিংহ বিভাগ। আসরের উদ্বোধনী দিনে সিলেটের বিপক্ষে শুরুটা ভালোই করেছে তারা। প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে ময়মনসিংহ।

ময়মনসিংহের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ব্যর্থ সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ফর্মে থাকা মাহফিজুল ইসলাম রবিন। ডাক খেয়েছেন তিনি। আরেক ওপেনার নাইম শেখ ৭ রানের বেশি করতে পারেননি। দুই ওপেনারের ব্যর্থতার পর আইচ মোল্লাও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১ রান। তবে দলের বিপদে চতুর্থ উইকেটে ১২৭ রান যোগ করেন আব্দুল মজিদ ও আরিফুল ইসলাম। মজিদ হাফ সেঞ্চুরি পেরিয়ে ৬৫ রান করে ফিরলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন আরিফুল ইসলাম। তিনি ২০৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন। তাতে ঘুরে দাঁড়ায় ময়মনসিংহ।

তবে এই জুটি ভাঙার পর দ্রুত ফেরেন শুভাগত হোমও। মাত্র ২ রান করে ফিরলেও তাহজিবুল ইসলাম ৪৭ বলে ৪৩ রান করেন। এ ছাড়া আবু হায়দার রনি (১৬) ও শহিদুল ইসলাম (১০ রান) অপরাজিত থেকে দিন শেষ করেছেন। সিলেটের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। আর দুটি করে উইকেটনিয়েছেন আসাদউল্লাহ আল গালিব, একটি উইকেট গেছে ইবাদত হোসেনের ঝুলিতে।

দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ। রংপুরের বোলারদের তোপে এদিন ঢাকা অল আউট হয়ে গেছে মাত্র ২২১ রানে। জবাবে খেলতে নেমে ২ উইকেটে ৬৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে রংপুর।

ঢাকার হয়ে এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন মার্শাল আইয়ুব। ফিফটি করেছেন জিসান আলম। এই দুজন ছাড়া ঢাকার আর কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। রংপুরের হয়ে আবু হাসিম একাই ৩ উইকেট নেন। দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান ও নাসির হোসেন।

জবাব দিতে নেমে ৬ রান করেন মোসাদ্দেক ও নবিন ইসলাম ২১ রান করে আউট হন। তবে আব্দুল্লাহ আল মামুন ৩৩ রান করে অপরাজিত আছেন। ঢাকার হয়ে একটি করে উইকেট তুলে নিয়েছেন রিপন মন্ডল ও আনামুল হক।

এই শাখার আরও খবর

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au