লিড নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

  • 11:06 pm - October 26, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, যা ‘মন্থা’ নামে পরিচিতি পাবে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ অক্টোবর- আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, যা ‘মন্থা’ নামে পরিচিতি পাবে। ভারতের আবহাওয়া বিভাগ রোববার (২৬ অক্টোবর) জানিয়েছে, বর্তমানে এটি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং ২৮ অক্টোবর প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই নিম্নচাপ পোর্ট ব্লেয়ার থেকে ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে, বিশাখাপত্তম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে।

নিম্নচাপটির বর্তমান গতিবেগ দেখে ধারণা করা হচ্ছে, ভারতের অন্ধ্রপ্রদেশের মাখিলিপাটনাম ও কাকিনাদা এলাকায় এর প্রভাব সবচেয়ে বেশি হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিম্নচাপের কেন্দ্রের চারপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রও উত্তাল রয়েছে। এর পাশাপাশি আরব সাগরেও একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা কয়েক দিনের মধ্যে শক্তি সঞ্চার করতে পারে।

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের নাম ‘মন্থা’ থাইল্যান্ডের দেওয়া, যার অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোর নাম বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্যানেল নির্ধারণ করে থাকে। এই প্যানেলে ১৩টি দেশ আছে, যার মধ্যে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডসহ অন্যান্য দেশ অন্তর্ভুক্ত।

সূত্র: দ্য হিন্দু

এই শাখার আরও খবর

কানাডায় গুলিকাণ্ড, নিশানায় কি এম্মী বির্ক?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাতে আগুন

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গেটের সামনে বজ্রপাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর…

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au