সর্বশেষ

কলকাতার নতুন কোচ হচ্ছেন অভিষেক নায়ার

  • 4:41 am - October 27, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ অক্টোবর-গত মৌসুমে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন প্রধান কোচের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। সাবেক অধিনায়ক ইয়ন মরগানসহ একাধিক নাম ঘুরছিল আলোচনায়। তবে শেষ পর্যন্ত ঝুঁকি না নিয়ে শাহরুখ খানের দলের দায়িত্ব যাচ্ছে নিজেদেরই পুরনো মুখ অভিষেক নায়ারের হাতে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় দলের সাবেক সহকারী কোচ নায়ারকেই প্রধান কোচের দায়িত্ব দিতে যাচ্ছে।
কেকেআরের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক দিন আগেই নায়ারকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

নায়ার কেকেআরের সঙ্গে যুক্ত বহু বছর ধরেই। গম্ভীর যখন দলের মেন্টর, সেই সময় তিনি সহকারী কোচ ছিলেন। ২০২৪-এর আইপিএল শিরোপা জয়ের সাক্ষী। পরে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান।

তাই নাইটদের ড্রেসিংরুমের পরিবেশ, খেলোয়াড়দের মানসিকতা থেকে সব কিছুই ভালোভাবে জানেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও কেকেআর ব্যবস্থাপনার পছন্দের একটি কারণ বলে জানা গেছে।

সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই কেকেআরের নতুন প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

নায়ার সম্প্রতি মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন।

রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো ক্রিকেটারদের ব্যাটিং গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এ ছাড়া রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো ক্রিকেটাররা উঠে এসেছেন তার হাত ধরে।

এই শাখার আরও খবর

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au