সর্বশেষ

এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

  • 4:47 am - October 27, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ অক্টোবর-লড়াইটা শুধু ৩ পয়েন্টের নয়। লড়াইটা সম্মানের, লড়াইটা গৌরবে। বিশ্ব ফুটবলের অন্যতম রাইভালরি ’এল ক্লাসিকো‘। ২০২৫-২৬ লা লিগায় আবারো মুখোমুখি হয়েছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সালোনা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্টেডিয়ামের ছাদ বন্ধ করে বর্তমান চ্যাম্পিয়ন বার্সাকে ২-১ গোলে পরাজিত করে রিয়াল।

সাম্প্রতিক সময়ে বার্সার সাথে জয়ের দেখা না পাওয়া রিয়াল খেলার শুরু থেকেই ছিলো দূর্দান্ত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পেয়েছিলো রিয়াল। প্রতি আক্রমন ঠেকাতে লামিন ইয়ামাল নিজেদের বক্সে এসে ভিনিসিউসকে রুখে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে পরবর্তীতে ভিএআরে সহযোগিতায় তা বাতিল হয়। ম্যাচের ১১ মিনিটে আবার হতাশ হতে হয় রিয়ালকে, স্বাগতিকদের পক্ষে কিলিয়ান এমবাপ্পে বক্সের বাইরে থেকে ডান পায়ের ভলিতে বল জালে পাঠালেও তা অফসাইডে কাটা পড়ে।

ম্যাচের ২১ মিনিটে অবশেষে লিড পায় রিয়াল মাদ্রিদ। বেলিংহামের থ্রু পাস নিয়ে বার্সার বক্সে ডুকে ঠান্ডা মাথায় বল তিন কাঠির নিচে পৌঁছে দেন কিলিয়ান এমবাপ্পে। তবে খেলার ৩৭ মিনিটেই সমতায় ফেরে বার্সা। রাশফোর্ডের মাইনাস থেকে বল সহজেই জালে জড়িয়ে নিজ দলকে ম্যাচে ফেরান দূর্দান্ত ফর্মে থাকা ফারমিন লোপেজ। কিন্তু লিড আবারো ফিরে পেতে বেশি সময় নেয়নি রিয়াল। ৪২ মিনিটে ভিনির ক্রস থেকে আসা বল হেড করে মিলিতাও নামিয়ে দিলে তা ফাঁকায় থাকা বেলিংহাম সহজে জালে জড়িয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে এমবাপ্পের আরো একটি গোল অফসাইডে বাতিল হয়। তারপরও লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। বক্সের ভিতর বেলিংহামের মাইনাস ক্লিয়ার করতে গিয়ে এরিক গার্সিয়ার হাতে লাগে, যা ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে কিলিয়ান এমবাপ্পের শট শক্ত হাতে রুখে দিয়ে বার্সার ত্রাতা হয়ে আসেন সেজনি। এরপর ৬৭ মিনিটে অফসাইডের কারণে আবারো বেলিংহামের করা গোল বাতিল হয় । সফরকারীরা ম্যাচের বাকি সময়ে সমতায় ফেরার চেষ্টা চালালেও রিয়ালের রক্ষণ দেয়ালের সামনে তাদের বার বার পরাস্ত হতে হয়েছে। উল্টো শেষ সময়ে ম্যাচে দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার মিডফিল্ডার পেদ্রি। এতে মাদ্রিদ থেকে শূন্য হাতে ফিরতে হয় লামিন ইয়ামালদের। ২-১ ব্যবধানের পরাজয়ই হয় তাদের সঙ্গী।

এই ম্যাচ শেষে ১০ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে এককভাবে লালিগার পয়েন্ট টেবিলে রাজত্ব করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বার্সালোনা। এই ম্যাচের ফলাফল মৌসুমের শেষভাগে শিরোপা নির্ধারণে বড় প্রভাব রাখবে তা বলার অপেক্ষা রাখে না।

এই শাখার আরও খবর

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au