ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…
মেলবোর্ন, ২৭ অক্টোবর- তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য ঘিরে কিছু বিভ্রান্তির জবাবে প্রধান উপদেষ্টার কার্যালয় স্পষ্ট করেছে যে, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করবে এবং তাদের বৈঠকও নিয়মিতভাবে চলবে।
সোমবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সরকার সংস্কার কাজে নভেম্বরের মধ্যেই ইতি টানবে এ ধারণা সঠিক নয়। সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে, যতদিন না পর্যন্ত একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে।
বিবৃতিটি আসে ঢাবা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য প্রকাশিত হওয়ার পর। সেখানে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভা সম্ভবত নভেম্বরের পর আর হবে না এবং সংস্কার কার্যক্রমের বেশ কিছু কাজ নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার আগেই শেষ করতে হবে।
তিনি আরও জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি জরুরি প্রস্তাবের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য ক্যাবিনেট বৈঠক বা নীতিমালা ও অধ্যাদেশের প্রয়োজন হবে, যা নভেম্বরের পর করা সম্ভব নয়, কারণ তখন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করবে এবং ক্যাবিনেট মিটিং আর বসবে না।
তবে প্রধান উপদেষ্টার কার্যালয় স্পষ্ট জানায়, উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের পর থেমে যাবে এমন তথ্য সঠিক নয়। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত উপদেষ্টারা নিয়মিত দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্তও নেবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au