বিশ্ব

ব্রেকিং ও এক্সক্লুসিভ প্রতিবেদন: অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দাখিল

  • 11:02 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
লন্ডনের মানবাধিকারভিত্তিক আইন সংস্থা Doughty Street Chambers-এর সিনিয়র ব্যারিস্টার স্টিভেন পাওলস KC আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) প্রসিকিউটরের কাছে আর্টিকেল ১৫ আবেদন দাখিল করেছেন। ছবি: এন ওটি বাংলা

মেলবোর্ন, ২৭ অক্টোবর: লন্ডনের বিখ্যাত মানবাধিকারভিত্তিক আইন সংস্থা Doughty Street Chambers বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-এর পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) প্রসিকিউটরের কাছে একটি আর্টিকেল ১৫ যোগাযোগ (Article 15 Communication) দাখিল করেছে। এই অভিযোগে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ (Crimes Against Humanity) হিসেবে উল্লেখ করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

কী অভিযোগ তোলা হয়েছে?

ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস কেসি (Steven Powles KC) Doughty Street Chambers-এর একজন সিনিয়র ব্যারিস্টার এই আবেদনটি দাখিল করেন।
আবেদনে দাবি করা হয়েছে:

  • ২০২৪ সালের জুলাই থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা সমর্থকদের ওপর ব্যাপক হত্যা, অবৈধ আটক, নির্যাতন, এবং রাজনৈতিক প্রতিশোধমূলক সহিংসতা চালানো হয়েছে;
  • অন্তত ৪০০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যার শিকার হয়েছেন, যাদের অনেকে জনতার লিঞ্চিং বা প্রহারে প্রাণ হারান;
  • প্রায় ১৮ হাজার মানুষকে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার করা হয়;
  • ২৫ জন নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেন, এবং তাঁদের অনেকের দেহে “নির্যাতনের স্পষ্ট চিহ্ন” পাওয়া গেছে;
  • ২০২৪ সালের ১৪ অক্টোবর অন্তর্বর্তী সরকার একতরফা ইমিউনিটি অর্ডার জারি করে, যার ফলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো বিচার বা তদন্তের সম্ভাবনা নষ্ট হয়।

Doughty Street Chambers কারা?

লন্ডনভিত্তিক এই সংস্থাটি মানবাধিকার ও আন্তর্জাতিক আইনে বিশেষভাবে খ্যাত। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই চেম্বারে প্রায় ২০০ জনের বেশি ব্যারিস্টার রয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: এডওয়ার্ড ফিটজগেরাল্ড KC, স্টিভেন পাওলস KC, জিওফরি রবার্টসন KC, এবং মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি (সাবেক সদস্য)। Doughty Street Chambers আন্তর্জাতিক মানবাধিকার, যুদ্ধাপরাধ, এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার মামলায় বৈশ্বিকভাবে পরিচিত।

কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অধ্যাপক ইউনুসের সঙ্গে করেননি?

জুন ২০২৫-এ লন্ডনে সফরের সময় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন।

তবে ব্রিটিশ সরকার শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল করে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউকে সরকার কূটনৈতিক কারণ ও আনুষ্ঠানিক স্বীকৃতির জটিলতার কথা উল্লেখ করে সাক্ষাৎটি বাতিল করে

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্টারমার জানতেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশ সম্পর্কিত একটি মামলার ফাইল প্রক্রিয়াধীন, এবং ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ‘দূরত্ব বজায় রাখা’কে অনেকেই রাজনৈতিক সতর্কতা ও কূটনৈতিক দূরদর্শিতা হিসেবে দেখছেন।

যদি অধ্যাপক ইউনুস দোষী সাব্যস্ত হন, কী হতে পারে?

যদি আইসিসি তদন্ত শুরু করে এবং অধ্যাপক ইউনুস বা অন্তর্বর্তী প্রশাসনের অন্য কেউ মানবতার বিরুদ্ধে অপরাধে দোষী প্রমাণিত হন, তাহলে, আইসিসি তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেতারা ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা বা অন্য যে কোনো রোম স্ট্যাটিউট-স্বাক্ষরকারী দেশে প্রবেশ করলে অবিলম্বে গ্রেফতার হতে পারেন।আদালত দোষ প্রমাণিত হলে আজীবন কারাদণ্ড পর্যন্ত দিতে পারে। দোষী ব্যক্তিদের সম্পত্তি জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা, ও আন্তর্জাতিকভাবে রাজনৈতিক নিষিদ্ধতা জারি হতে পারে। তবে আইসিসি মৃত্যুদণ্ড দেয় না আদালত কেবল কারাদণ্ড ও ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারে।

বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

বাংলাদেশ ২০১০ সালে রোম স্ট্যাটিউট অনুমোদন করায় দেশটি আইসিসির বিচারিক আওতায় পড়ে।
তবে কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি এখনো। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবীর সাথে কথা বললে তিনি বলেন আর্টিকেল ১৫ যেহেতু দাখিল করা হয়েছে সেহেতু আন্তর্জাতিক আদালত মামলাটি গ্রহণ করেছে বলে ধরে নিতে হবে।
যদি তদন্ত শুরু হয়, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার বা ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশ ২০১০ সালে রোম স্ট্যাটিউট অনুমোদন করায় দেশটি আইসিসির বিচারিক আওতায় পড়ে।
তবে কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি এখনো। যদি তদন্ত শুরু হয়, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার বা ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে প্রক্রিয়া শুরু হবে।

সূত্র: Doughty Street Chambers 

এই শাখার আরও খবর

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশানরা

১৪ বছর পর আবারও দলীপ ট্রফির শিরোপা উঠল পূর্বাঞ্চলের হাতে। চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলকে হারিয়ে আঞ্চলিক এই প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঈশান কিশনের নেতৃত্বাধীন দল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au