গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন
সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…
মেলবোর্ন, ২৮ অক্টোবর- ঢাকার অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা ও যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ইব্রাহীম মিয়া এই রায় ঘোষণা করেন। সম্রাট পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় দেওয়া হয়। এটি তার বিরুদ্ধে দেওয়া প্রথম সাজা।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ সম্রাটের কাকরাইলের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই অপরাধের ভিত্তিতেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আরও উল্লেখ করা হয়, পলাতক সম্রাটের সাজা তার গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে কার্যকর হবে।
রাষ্ট্রপক্ষ এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে অস্ত্র আইনে সম্রাটের সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। চলতি বছরের ১৬ জানুয়ারি এই ট্রাইব্যুনাল সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
২০১৯ সালের ৬ নভেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অস্ত্র মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তার এক মাস আগে, ৬ অক্টোবর, কুমিল্লার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে সম্রাট ও তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকে র্যাব গ্রেপ্তার করে।
ঢাকায় র্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে সম্রাটের নাম আলোচনায় আসে। গ্রেপ্তারের পর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। পরে র্যাব সম্রাটকে ঢাকায় এনে তার বাসা ও কাকরাইলের রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালায়।
অভিযান শেষে র্যাব জানায়, কাকরাইলের কার্যালয় থেকে পাঁচটি গুলিসহ একটি পিস্তল, দুটি নির্যাতনের যন্ত্র, দুটি ক্যাঙারুর চামড়া, ১,১৬০টি ইয়াবা বড়ি এবং ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ছয় মাস এবং অবৈধ মদ রাখার দায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন সম্রাটকে।
অস্ত্র মামলার পাশাপাশি সম্রাটের বিরুদ্ধে মাদক, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে ঢাকার বিভিন্ন আদালতে আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au