বিনোদন

‘ডট’ এবার যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে

  • 5:29 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

মেলবোর্ন, ২৯ অক্টোবর- নারী পাচারের ঘটনা অবলম্বনে নির্মিত ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’ এবার যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। ছবিটির প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানিয়েছেন, আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে সিনেমাটি। পরবর্তী সময়ে এটি যুক্তরাষ্ট্রের আরও ১৫টি অঙ্গরাজ্যে প্রদর্শিত হবে।

বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনিসহ অনেকে।নদীসংলগ্ন এলাকার মানুষের জীবন, প্রেম ও টানাপোড়েন ঘিরে গড়ে উঠেছে সিনেমার গল্প। চিত্রনাট্য লিখেছেন ইমন বড়ুয়া।

তিনি বলেন, “এটি এক ধরনের থিওরিটিক্যাল সিনেমা। নদীসংলগ্ন এলাকার সহজ-সরল মানুষ কীভাবে একজন নারী পাচারকারীর ফাঁদে পড়ে বিপর্যয়ের মুখে পড়ে সেই বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে ‘ডট’-এ।”

২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘ্যের এই ইংরেজি সিনেমার শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়। তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ‘ডট’ গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশের কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au