বিনোদন

‘ভাল্লাগেনা’ নিয়ে ১০ বছর পর অর্ণব

  • 5:40 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
মেলবোর্ন, ২৯ অক্টোবর-  দশ বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার নতুন এই একক অ্যালবামের নাম ‘ভাল্লাগেনা’। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যালবামটির কাভার ছবি প্রকাশ করে এমনটা নিজেই জানিয়েছেন গায়ক। সেই সঙ্গে জানিয়েছেন, এটি প্রকাশ পেতে যাচ্ছে আগামী ৩০ অক্টোবর।

জানা গেছে, ‘ভাল্লাগেনা’ অ্যালবামটি সাজানো হয়েছেন ৮টি আনকোরা গান দিয়ে। কয়েকজন কবির কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে বেশির ভাগ গান তৈরি করা হয়েছে। বাকি গানগুলো লিখেছেন শিল্পী অর্ণব ও তার বন্ধুরা। প্রতিটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
অর্ণবের ভাষ্যে, ১০ বছরের বিরতি ভেঙে মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করছি– এটা শিল্পীর অন্যরকম ভালোলাগা। কবিতা নিয়ে গান করার যে ইচ্ছাটা অনেক দিন মনের মধ্যে লালন করেছি, এ আয়োজনের মাধ্যমে তা কিছুটা পূরণ হতে চলেছে। বন্ধু তৌফিকের লেখা গান, রাজীবের লেখা গানও থাকছে এতে। সব মিলিয়ে ‘ভাল্লাগেনা’র গানগুলো অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।
জানা গেছে, আদখানা মিউজিক থেকে ‘ভাল্লাগেনা’ অ্যালবামটি প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর।অর্ণবের সর্বশেষ একক অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশ হয়েছিল ২০১৫ সালে। এর আগে প্রকাশিত তার অন্যান্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘রোদ বলেছে হবে’ (২০১০) ও ‘আধেক ঘুমে’ (২০১২)।

এ ছাড়া অর্ণব এখন ব্যস্ত সময় পার করছেন ‘কোক স্টুডিও বাংলা’র মিউজিক কিউরেটর হিসেবে। তার নির্দেশনা ও তত্ত্বাবধানের ‘কোক স্টুডিও বাংলা’য় প্রকাশিত বিভিন্ন শিল্পীর ফিউশনধর্মী বেশ কিছু গান দেশজুড়ে আলোড়ন তুলেছে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au