বিনোদন

সিনেমায় নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না ভাটিয়া

  • 5:47 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
মেলবোর্ন, ২৯ অক্টোবর- নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের সিনেমায় অভিনয়ের মাধ্যমে যেন নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না ভাটিয়া। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান দিয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী তামান্না কথা বলেছেন তার অভিনয় ক্যারিয়ার, বয়স, এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে।তামান্না বলেন, আগে বলিউডে ৩০ বছর পার করা অভিনেত্রীদের সাধারণত ‘সাইড চরিত্রে’ সীমাবদ্ধ করে দেওয়া হতো।

কিন্তু এখন চিত্রনাট্যকার ও পরিচালকরা তাদের জন্যই জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লিখছেন। এই পরিবর্তনকে তিনি দেখছেন অত্যন্ত ইতিবাচকভাবে।তার ভাষায়, ‘আমি ভেবেছিলাম, এখন কাজ শুরু করব, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লেখা হতো না।
তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গিও। তামান্না বলেন, ‘২৭-২৮ বছর বয়সে এসে আমি সত্যিকারের নিজেকে চিনেছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সী নারীদের জন্য দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে পরিবর্তন এসেছে।
বয়স নিয়ে ভয়টা কেন—এটা আজও বুঝি না! বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার।’তার মতে, বয়স কখনোই ভয় পাওয়ার বিষয় নয়। মানুষ বয়সকে ভয় পায় কেন? অভিজ্ঞতা, পরিপক্বতা—সব কিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে।আগামী দিনে তামান্নাকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান—ফোর্স অব দ্য ফরেস্ট’, এবং ‘নো এন্ট্রি ২’–সহ বেশ কয়েকটি সিনেমায়।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au