সর্বশেষ

কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • 3:23 pm - October 29, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: প্রতীকী

মেলবোর্ন, ২৯ অক্টোবর- কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে পাঞ্জাবি-কানাডিয়ান ব্যবসায়ী দর্শন সিং সাহসীকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ২২ মিনিটে রিজভিউ ড্রাইভে তাঁর গাড়িতে ওঠার মুহূর্তে হামলার শিকার হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি পার্ক করা গাড়িতে অপেক্ষা করছিল এবং দ্রুত গুলি চালিয়ে পালিয়ে যায়। সাহসীকে পূর্বে মুক্তিপণ চাওয়া হয়েছিল বলে জানা গেছে।

হত্যার পরে স্থানীয় তিনটি স্কুল স্বল্প সময়ের জন্য “শেল্টার-ইন-প্লেস” ঘোষণা করে। কানাডার পুলিশ এই হত্যাকাণ্ডকে “নির্ধারিত নিশানায় সংঘটিত” হিসেবে উল্লেখ করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সাহসী লুধিয়ানার বাসিন্দা এবং কানাডায় দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন। তিনি “Canam International” নামে পোশাক পুনর্ব্যবহারের কোম্পানির প্রেসিডেন্ট ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই হত্যাকাণ্ড পেশাদার ও পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী Lawrence Bishnoi গ্যাং এই হত্যার দায় স্বীকার করেছে।

কানাডার দক্ষিণ এশীয় ও পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে হত্যাকাণ্ডটি আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসন দ্রুত তদন্ত চালাচ্ছে এবং হত্যাকারী সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে।

 

এই শাখার আরও খবর

২০১৬ সালের পানামা পেপার্স: কী ছিল সেই চাঞ্চল্যকর ফাঁসে?

২০১৬ সালে বিশ্বের ২ লাখ ১৪ হাজার ব্যক্তির টাকা পাচারের নথি প্রমাণ সহ ফাঁস করে দিয়েছিলো পানামা পেপার্স।১১.৫ মিলিয়নের এই নথিতে নাম ছিল সাবেক প্রধানমন্ত্রী…

জলবায়ু পরিবর্তনে খাদ্যনিরাপত্তা হুমকিতে, দুর্ভিক্ষের শঙ্কা

ভাস্কর দত্ত :  জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে খাদ্যনিরাপত্তা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও বাস্তুচ্যুতির কারণে জীবিকা হারাচ্ছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। বাস্তুচ্যুত পরিবারগুলোর…

রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর দাবি, যুদ্ধ নিয়ে হতাশা ও ক্ষোভের…

জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় ৬ পদক্ষেপ, বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ছয়টি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় ১৬ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একই সঙ্গে কার্বন…

বার্সেলোনার বড় ধাক্কা, এক মাস মাঠের বাইরে রদ্রি

চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁকে পাচ্ছে…

বিশ্ব কি ঘুমের ঘোরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে অস্থিরতা, শক্তিধর দেশগুলোর মধ্যে তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক সংঘাত, সামরিক শক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞা বিশ্বব্যবস্থাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au