বিনোদন

রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা!

  • 1:41 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার

মেলবোর্ন ৩০ অক্টোবর- দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও জনপ্রিয় অভিনেতা ধানুশের বাড়িতে বোমা রাখা আছে—এমন খবরে তোলপাড় চেন্নাই।  সোমবার (২৭ অক্টোবর) তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অব পুলিশের মেইলে এমন হুমকিবার্তা আসে। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দুই তারকা অভিনেতার চেন্নাইয়ের বাসভবন।

এর আগেও এমন হুমকিবার্তা পেয়েছেন অভিনেতা ইল্লাইরাজা, বিজয়সহ আরও অনেকে। তালিকায় নতুন সংযোজন রজনীকান্ত, ধানুশসহ তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে সেভালপেরুনথাগাই।

হুমকিবার্তা পাওয়ার পরপরই তৎপর হয়ে ওঠে চেন্নাই পুলিশ। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তদন্ত শুরু হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে— কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে সত্য ঘটনা। প্রশাসন আরও জানিয়েছে, এর আগে এভাবে ভুয়া হুমকির শিকার হয়েছিলেন তৃষা কৃষ্ণনের মতো খ্যাতনামা তারকা।

চেন্নাই পুলিশের দাবি, ওই হুমকিবার্তা ভুয়া, যাকে সাইবার প্রতারণার ভাষায়— ‘হোয়াক্স’ মেল বলা হয়। এ রকম ভুয়া মেল যখন-তখন পৌঁছে যাচ্ছে তামিল তারকাদের কাছে। ফলে প্রতিমুহূর্তে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন তারকারা।

হুমকিবার্তা ভুয়া, এ তথ্য পেয়ে যদিও নিশ্চিন্ত নয় চেন্নাই পুলিশ। তামিলনাড়ুর বোম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছিল ‘থালাইভা’ এবং তার সাবেক জামাতার বাড়িতে। চিরুনি তল্লাশি চলে উভয় তারকার চেন্নাইয়ের বাড়িতে। তবে, কারো বাড়ি থেকেই সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

কক্সবাজারে বন্যায় দুই শিশুর মৃত্যু, পানিবন্দি তিন লক্ষাধিক মানুষ

মেলবোর্ন, ১০ জুলাই- টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলার শতাধিক…

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৬

মেলবোর্ন, ১০ জুলাই- নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা, নির্যাতন ও লুটপাটের শিকার হয়ে নিহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে…

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au