রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…
মেলবোর্ন, ৩০ অক্টোবর- গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী আবারও বাসা থেকে পালানোর চেষ্টা করেছেন। সম্প্রতি ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী দ্রুত দৌড়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছেন। পেছনে থাকা এক ব্যক্তি দৌড়ে গিয়ে তাকে ধরার ও নিবৃত করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। উপস্থিত জনতার কারণে শেষ পর্যন্ত পালাতে ব্যর্থ হন তিনি।
এর আগেও মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী ‘অপহরণের নাটক’ সাজিয়ে পঞ্চগড়ে গিয়েছিলেন বলে নিজেই স্বীকার করেছিলেন। সে সময় তিনি জানান, “আমি হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে মনে হলো আমি যাই। কোথায় যাই, তা বলতে পারি না। এরপর একটা অটোতে উঠি, মীরেরবাজারে নামি। পরে মনে হলো জয়দেবপুর যাই, সিএনজি নিয়ে সেখানে যাই। এরপর একটা বাসে উঠে শ্যামলীতে নামলাম, সেখান থেকে আরেকটা বাসে গাবতলী যাই। হঠাৎ মাথায় এলো পঞ্চগড় যাই। টিকিট কেটে উঠে পড়লাম বাসে।”
তিনি আরও বলেন, “রাতে পঞ্চগড়ে পৌঁছে হাঁটছিলাম। কোথায় যাচ্ছি জানি না। একপর্যায়ে দেখি জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ লাইনস পার হয়ে গেছি। পথে একটি শিকল কুড়িয়ে পাই, তারপর প্রস্রাব করার সময় জামা-পায়জামায় প্রস্রাব লাগে। জামা খুলে ফেলি, কিন্তু ঠান্ডায় আর পরতে পারিনি। এরপর ঠান্ডায় কাঁপতে কাঁপতে শুয়ে পড়ি, পায়ে শিকল বেঁধে ফেলি। কেন এমন করছিলাম, তা জানি না। যা মাথায় আসছিল তাই করছিলাম।”
এর আগে গত ২৩ অক্টোবর পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজার এলাকা থেকে মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে।
মুহিব্বুল্লাহ মিয়াজীর এ ধরনের রহস্যজনক আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au