বিনোদন

কেন নিজেকে সবচেয়ে খারাপ দরদামকারী বললেন করণ জোহর?

  • 4:19 pm - October 30, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

মেলবোর্ন, ৩০ অক্টোবর- বলিউডের খ্যাতনামা নির্মাতা করণ জোহর স্বীকার করেছেন, তিনি নাকি সবচেয়ে খারাপ দরদামকারী — ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার বিক্রির পরই এমন মন্তব্যই করেছেন এই চলচ্চিত্র নির্মাতা।

এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, আমি ধর্মার সৃজনশীল দিকটা দেখি, কিন্তু ব্যবসায়িক সব কিছুই অনেক দিন ধরে সামলাচ্ছে আমার বন্ধু ও সিইও অপূর্বা মেহতা। আমার ব্যবসায়িক দক্ষতা খুব একটা ধারালো নয়। অপূর্বাই আসলে ধর্মা, ধর্মাটিক, ধর্মা ২.০, ডিসিএ—সব কিছুর মস্তিষ্ক। আমি কেবল সৃজনশীল দিকটা সামলাই।

ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ বিক্রির সিদ্ধান্ত সম্পর্কে করণ বলেন, এটি ছিল একটি সঠিক পদক্ষেপ। কারণ আমি জানতাম, সঠিক বিনিয়োগের মাধ্যমে ৫০ কোটি থেকে ১,৫০০ কোটি করা সম্ভব। এই সিদ্ধান্ত আমাদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্ট এখন ভারতের প্রতিযোগিতামূলক চলচ্চিত্র শিল্পে আরও শক্ত অবস্থান নিতে পারবে।যদিও বড় এই ব্যবসায়িক চুক্তি সফল হয়েছে, তবুও করণ জোহর রসিক ভঙ্গিতে নিজের দুর্বলতা স্বীকার করেছেন।

তিনি বলেন, আমি দরদামে সবচেয়ে দুর্বল। আমাকে কখনো দরদামের ঘরে পাঠানো উচিত নয়, কারণ আমি সব সময় বেশি ছাড় দিয়ে কম পাই—হাসতে হাসতেই বলেন করণ জোহর।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au