মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…
মেলবোর্ন, ৩১ অক্টোবর: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রিজিওনাল এলাকার একটি বাড়ি থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধারের পর এক নারীকে শিশুহত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে পার্থ শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বালডিভিস (Baldivis) এলাকার একটি বাড়ি থেকে আট মাস বয়সী শিশুটির মৃতদেহ উদ্ধার করে জরুরি সেবা কর্মীরা।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং শিশুটির মৃত্যুর পেছনের পরিস্থিতি তদন্ত করা হচ্ছে।”
শিশুটির মৃত্যুকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে ২৮ বছর বয়সী এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাকে হত্যার অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্ত নারীকে আজ শুক্রবার রকিংহাম আদালতে (Rockingham Court) হাজির করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au