বাংলাদেশ

চলন্ত বাসে নারীকে হেনস্তা, রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন গ্রেপ্তার

  • 2:02 am - November 01, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
বাসে এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন হেলপার নিজামুদ্দিন । ছবি-সংগৃহীত

মেলবোর্ন,১ নভেম্বর – রাজধানীতে চলন্ত বাসে এক নারী যাত্রীকে হেনস্তা ও শারীরিকভাবে আক্রমণের অভিযোগে রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন (৪৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে জানান,

“ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, নিজামুদ্দিন এক নারী যাত্রীকে মারধর করছেন। ফুটেজ বিশ্লেষণ ও যাচাই-বাছাইয়ের পর তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।”

ঘটনাটি ঘটে গত ২৯ অক্টোবর। ওইদিন বাসে ওঠা নারী যাত্রী সিদরাতুল মুনতাহা রহমানের সঙ্গে হেলপারের বাকবিতণ্ডা হয়, যা পরে শারীরিক হেনস্তায় রূপ নেয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান ফেসবুকে নিজের পরিচয় প্রকাশ করে একটি ভিডিওবার্তা দেন। সেখানে তিনি বলেন,

“আমি ভিডিওটি করেছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন। প্রশাসন আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি।”

এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান,

“গ্রেপ্তার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”

নারী হেনস্তার এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে দোষীদের দ্রুত বিচার ও গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

 

এই শাখার আরও খবর

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au