বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ
বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…
মেলবোর্ন, ২ নভেম্বর- সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য প্রাপ্য ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে ৩৯ দফা দাবি উত্থাপন করেছে সাংবাদিক সমাজ। এর মধ্যে অন্যতম দাবি হলো – “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” নীতি অবিলম্বে কার্যকর করা। অর্থাৎ, কোনো গণমাধ্যমে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সেই প্রতিষ্ঠানকে মিডিয়া হিসেবে অনুমোদন না দেওয়ার দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার শত শত সাংবাদিক অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, অথচ তাদের মৌলিক অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না।
সমাবেশে নেতারা বলেন, সরকার ও গণমাধ্যম মালিকদের মধ্যে গঠিত নবম ওয়েজ বোর্ডের ঘোষণা কার্যকর হয়নি। তাই দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনেরও দাবি জানানো হয়। বক্তারা বলেন, “যে গণমাধ্যম শ্রমিকদের প্রাপ্য বেতন দিতে পারে না, সেই মিডিয়া চালানোর কোনো নৈতিক অধিকার নেই।”
বিএফইউজের সভাপতি বলেন, সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য না দিলে গণমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হবে। তিনি আরও জানান, সরকারের কাছে ৩৯ দফা দাবিপত্র পাঠানো হয়েছে, যাতে রয়েছে ,
সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার,অন্যায্যভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসংবাদপত্র ও টেলিভিশনে ওয়েজ বোর্ড বাস্তবায়নের তদারকি,সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা,ও গণমাধ্যম কর্মীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা।
ডিইউজের সাধারণ সম্পাদক বলেন, “সাংবাদিক সমাজ আর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না, এখন আমরা বাস্তবায়ন চাই।” তিনি আরও বলেন, “মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে আমরা দেশব্যাপী আন্দোলন আরও বিস্তৃত করব।”
বিক্ষোভ শেষে নেতারা জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ‘ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করা গণমাধ্যমে সংবাদ বর্জন’ কর্মসূচি দেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au