সর্বশেষ

৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড

  • 4:59 am - November 02, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
শেষ ওয়ানডেতে ইংলিশদের ২ উইকেটে হারিয়েছে কিউইরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ নভেম্বর-চার দশক আগের স্মৃতি ফিরিয়ে আনল নিউজিল্যান্ড। সুখস্মৃতি। ১৯৮৩ সালে ওয়ানডে সিরিজে ইয়ান বোথামদের পাত্তাই দেয়নি জিওফ হোওয়ার্থের নেতৃত্বাধীন দল, ইংল্যান্ড হোয়াইটওয়াশ হয়েছিল বাজেভাবে। সেটা ছিল যেকোনো ফরম্যাটে কিউইদের কাছে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ হওয়ার প্রথম ঘটনা। দ্বিতীয় নজিরটি তৈরি হলো এদিন।

মাঝের ৪২ বছরে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশের স্বাদ নিতে পারেনি। তৃতীয় ওয়ানডেতে হ্যারি ব্রুকদের ২ উইকেটে হারিয়ে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় হোয়াইটওয়াশ আদায় করে নিল মিচেল স্যান্টনার বাহিনী। ইংল্যান্ডকে ২২২ রানে অলআউট করে ৩২ বল হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। রাচিন ৪৬ ও মিচেল ৪৪ রান করেন। শেষ দিকে ইংল্যান্ড সম্ভাবনা তৈরি করলেও আর পারেনি। বল হাতে ৬৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ব্লেয়ার তিকনার। সিরিজসেরা ১৭৮ রান করা ড্যারেল মিচেল।

আগের দুই ম্যাচের মতো পেস তোপে ইংল্যান্ডের এই ম্যাচেও ব্যাটিং ধস নেমেছিল। ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি লড়াইয়ের মতো জায়গায় যায় পেস বোলিং অলরাউন্ডারের কল্যাণে। ৩১ বছর বয়সি এই ক্রিকেটার ৬২ বলে করেন সর্বোচ্চ ৬৮ রান। বাকিদের মধ্যে জস বাটলার ৩৮ ও ব্রাইডন কার্স ৩৬ রান করেন।

মাউন্ট মঙ্গানুইয়ে ব্যাটিংয়ে ধস নেমে ইংল্যান্ড প্রথম ম্যাচে আউট হয়েছিল ২২৩ রানে। হ্যারি ব্রুক সেদিন না দাঁড়িয়ে গেলে একশর আগেই অলআউট হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। ৫৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর দলপতির ১০১ বলে ১৩৫ রানে ভর করে ইংল্যান্ড লড়াই করার মতো পুঁজি পায়। হ্যামিল্টনের সেডন পার্কে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ২০০-ও করতে পারেনি, অলআউট হয়ে যায় ১৭৫ রানে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au