সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড

  • 6:41 pm - November 02, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ নভেম্বর-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি ও পেসার কাইল জেমিসন। রেকর্ড ১২৮ ম্যাচ খেলে ১৫০ উইকেট নেয়া সোধি বাদ পড়েছিলেন কিছুদিন আগে, তবে অভিজ্ঞ এই স্পিনারকে আবারও প্রয়োজন মনে করেছেন নির্বাচকরা।

উপমহাদেশে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে ফিরেছেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন জেমিসনও, যিনি দলের পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত এই দলে নেই কেন উইলিয়ামসন। সিরিজ ঘোষণার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাবেক এই অধিনায়ক। ফলে প্রতি সিরিজে তাকে নিয়ে টানাপোড়েনের অবসান ঘটেছে নির্বাচকদের জন্য।

স্কোয়াডে জায়গা পেয়েছেন এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা নাথান স্মিথও। দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই ভালো সূচনা করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। নির্বাচকরা জানিয়েছেন, তাঁর অলরাউন্ড দক্ষতা দলকে ভারসাম্য এনে দিতে পারে, বিশেষ করে ঘন ঘন ইনজুরিতে ভোগা পেস আক্রমণের মাঝে।

জেমিসন সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন, কিন্তু চোটের কারণে ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারেননি। চোটে আক্রান্ত ক্যারিয়ারে একাধিকবার বাইরে থাকতে হলেও এবার দ্রুতই ফিরতে পেরেছেন তিনি।

দলের বেশ কয়েকজন পেসার এখনো ইনজুরির কারণে অনুপস্থিত। তালিকায় রয়েছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন, উইল ও’রুর্কি, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও বেন সিয়ার্স। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ দল ইতোমধ্যে রওনা দিয়েছে নিউজিল্যান্ডের পথে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট, নাথান স্মিথ, ইশ সোধি।

এই শাখার আরও খবর

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au