সর্বশেষ

শেষ মুর্হূতের গোলে হার এড়াতে পারেনি মেসির মায়ামি

  • 6:58 pm - November 02, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ নভেম্বর-জয় দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ড শুরু করেছিল ইন্টার মায়ামি। ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে সেদিন তারা ঘরের মাঠে খেলেছেন। একই প্রতিপক্ষের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি। ৯০ মিনিটে মেসি ব্যবধান কমিয়েছেন ঠিকই, তবে ২-১ ব্যবধানে হার এড়াতে পারেননি।

এমএলএস কাপের প্লে-অফে প্রতিটি দল একই প্রতিপক্ষের সঙ্গে তিনটি করে ম্যাচ খেলছে। দুই ম্যাচ শেষে যা ১-১ সমতায় রয়েছে ইন্টার মায়ামি ও ন্যাশভিলে এসসি। তৃতীয় ও শেষ ম্যাচে তারা আগামী শনিবার ‘নকআউট’ ম্যাচে লড়বে। দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের মাঠে নেমেও অবশ্য বল পজেশনে (৬১ শতাংশ) এগিয়ে ছিল মেসি-সুয়ারেজরা। পাশাপাশি ১০ শটের মধ্যে তারা ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে সমান শট নিয়ে ৫টি লক্ষ্যে ছিল ন্যাশভিলের।

ম্যাচের মাত্র ৯ মিনিটেই লিড নেয় স্বাগতিক ন্যাশভিলে। পেনাল্টি শ্যুট আউটে গোলটি করেন স্যাম সারিজ। বিপরীতে লাফ দিয়েছিলেন ইন্টার মায়ামি গোলরক্ষক রোকো রিওস নোভো। বিরতির আগেই তারা লিড ব্যবধান দ্বিগুণ করে। ৪৫ মিনিটে হানি মুখতারের কর্নার কিকে আসা বলে পা ছুঁয়ে জালে জড়ান জশ বাউয়ের। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোল পাওয়া হচ্ছিল না মায়ামির। বেশ কয়েকবার তাদের হতাশ করেছে ন্যাশভিলে গোলরক্ষক।

হাভিয়ের মাশ্চেরানোর দল হারের পথেই আগাচ্ছিল। নির্ধারিত সময়ের একেবারের শেষ মিনিটে মেসি নাটকীয়তার ইঙ্গিত দেন। বক্সের এক কোণায় কিছুটা জায়গা বানিয়ে দ্বিতীয় গোলপোস্টে জোরালো শট নেন বাঁ পায়ে। নাগালে থাকলেও স্বাগতিক গোলরক্ষক জো উইলিস গতির কাছে পরাস্ত হয়েছেন। এ নিয়ে সর্বশেষ ৩ ম্যাচে ৬ গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ফিরতে হয়েছে ম্যাচ হারের হতাশা নিয়ে।

তৃতীয় ম্যাচে জয়ী দল উঠবে পরবর্তী রাউন্ডে। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সিনসিনাতি ও কলম্বাস ক্রু’র লড়াইয়ে বিজয়ী দল। ২০২১ সালের পর প্রথমবার এমএলএস কাপের প্লে-অফে জিতল ন্যাশভিলে। একইসঙ্গে ২০২৩ সালের ১৭ মে’র পর প্রথমবার তারা মায়ামিকে হারাল।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au