বাংলাদেশ

জেলহত্যা দিবস: বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের ভয়ঙ্কর এক কালো অধ্যায়

  • 7:24 pm - November 03, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। গ্রাফিক্স ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন ৩ নভেম্বর: আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি গভীর শোক ও বেদনায় চিহ্নিত। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ চার সহযোদ্ধাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নৃশংসভাবে হত্যা করা হয়। এরা ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের চার প্রধান স্তম্ভ—উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য ধানমন্ডির তার নিজস্ব বাসভবনে সপরিবারে হত্যা করে। এর পরপরই তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতির পদে আসীন করে সামরিক শাসন জারি করেন। ২২ আগস্ট তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতাকে গ্রেপ্তার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠান। ঠিক দুই মাস উনিশ দিন পর, একই বছরের ৩ নভেম্বর গভীর রাতে বঙ্গবন্ধুর খুনি সেনাসদস্যরা দেশত্যাগের পূর্বে খন্দকার মোশতাকের অনুমতি নিয়ে কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে এবং বন্দি অবস্থায় এই চার নেতাকে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে।

এ হত্যাকাণ্ড শুধু চারজন রাজনীতিকের জীবন নিভিয়ে দেয়নি, এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বকে পুরোপুরি নিশ্চিহ্ন করার এক পরিকল্পিত প্রচেষ্টা। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তাঁর ‘Bangladesh: A Legacy of Blood’ গ্রন্থে এই ঘটনাটিকে বর্ণনা করেছেন জাতির ইতিহাসে এক ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের জঘন্যতম অধ্যায়’ হিসেবে।

এই চার নেতা ছিলেন স্বাধীনতার চেতনার প্রতীক, জাতীয় ঐক্যের প্রতিমূর্তি। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী দৃঢ়চেতা নেতা। তাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি মুজিবনগর সরকারের কাঠামো ও আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করেন। মনসুর আলী ছিলেন মুক্তিযুদ্ধকালীন অর্থমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী। এ এইচ এম কামারুজ্জামান ছিলেন কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী—যিনি যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে নিবেদিত

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ওই হত্যাকারী বাহিনী বা তাদের দাতা-সহযোগীদের ক্লায়েন্ট বা অংশীদার হিসেবে কাজ করেছে, যা শুধুমাত্র  বাংলাদেশের রাজনৈতিক বিচ্যুতি নয় বরং এটি হবে রাষ্ট্রবিরোধী ভূমিকায় থাকা এক ধরণের বিশ্বাসঘাতকতা।

জেলহত্যা দিবস শুধু একটি স্মরণদিবস নয়, এটি আমাদের জাতীয় আত্মচেতনা, নৈতিকতা ও গণতান্ত্রিক আদর্শের পুনঃসংকল্পের দিন। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল স্বাধীনতার নেতৃত্বকে মুছে ফেলা, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনা কখনো হত্যা করা যায় না। আজকের প্রজন্মের কর্তব্য এই চার শহীদের আদর্শে অনুপ্রাণিত থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সততা রক্ষায় অবিচল থাকা।

এই চার নেতার রক্তে লেখা অধ্যায় আমাদের জন্য শিক্ষা, সতর্কবার্তা এবং অনুপ্রেরণা, যাতে আমরা কখনও ভুলে না যাই, স্বাধীনতা কোনো রাজনৈতিক সুবিধার ফল নয়, এটি রক্তে অর্জিত এক চিরন্তন শপথ।

সম্পাদক ড: প্রদীপ রায়, ওটিএন বাংলা (OTN Bangla)

এই শাখার আরও খবর

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা, প্রথমবার ঘোষণা ‘চরম তাপদাহ দিবস’

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au